চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু আজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:43 পূর্বাহ্ন 10, জুন 2025
in - টপ লিড নিউজ, ধর্ম ও জীবন
A A
বাংলাদেশি হজযাত্রীরা সৌদি আরবের হজ মঞ্চে অপেক্ষমাণ. Channel i News - চ্যানেল আই নিউজ

পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর সৌদি আরব থেকে বাংলাদেশি হজযাত্রীদের ফিরতি ফ্লাইট আজ থেকে শুরু হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) থেকে শুরু হয়ে এই ফ্লাইট কার্যক্রম চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

ফিরতি ফ্লাইটের প্রথম দিনে সৌদির স্থানীয় সময় রাত ০১ টা ৩০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটটি ছেড়ে আসবে। এদিন মোট ১২টি ফ্লাইটে দেশে ফিরবেন ৪ হাজার ৯০৪ জন হাজী। এই ১২টি ফ্লাইটের মধ্যে  ফ্লাইনাসের ছয়টি, সাউদিয়ার পাঁচটি ও বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট রয়েছে।

হজের অন্যতম প্রধান আনুষ্ঠানিকতা মিনায় শয়তানকে কঙ্কর নিক্ষেপ ও কাবা শরিফে ফরজ তাওয়াফ শেষ করে হাজিরা ধাপে ধাপে মিনায় ফিরে যাচ্ছেন। ফেরার পথে অনেক হাজি দিকভ্রান্ত হয়ে পড়লে মক্কায় অবস্থিত হজ মিশনে আশ্রয় নিচ্ছেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিস সূত্রে জানা গেছে, এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন হজ পালন করেছেন। তাদের মধ্যে সৌদি আরবে অবস্থানকালে ১৯ জন হজযাত্রী মৃত্যুবরণ করেছেন।

চলতি হজ মৌসুমে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযান চালিয়ে ৪৩৬টি ভুয়া হজ এজেন্সি বন্ধ করে দিয়েছে এবং হজবিধি লঙ্ঘনের অভিযোগে ৪৬২ জনকে গ্রেপ্তার করেছে।

এদিকে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত সৌদি আরবে চিকিৎসা নিয়েছেন ১৮৮ জন বাংলাদেশি হজযাত্রী। এদের মধ্যে ১৯ জন দেশটির সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

উল্লেখ্য, এবার পবিত্র হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছেড়ে যায় ২৯ এপ্রিল এবং সর্বশেষ ফ্লাইট যায় ৩১ মে।

Tags: ফ্লাইটসৌদি আরবহজহজ ফ্লাইট
Previous Post

ভ্যাপসা গরমে অস্বস্তি, দেশজুড়ে তাপপ্রবাহ অব্যাহত থাকার শঙ্কা

Next Post

ক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস, ট্রাম্পের নির্দেশে মেরিন ও ন্যাশনাল গার্ড মোতায়েন

Next Post
লস অ্যাঞ্জেলেসে পুলিশ ও ন্যাশনাল গার্ডের সদস্যরা মোতায়েন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস, ট্রাম্পের নির্দেশে মেরিন ও ন্যাশনাল গার্ড মোতায়েন

ঈদ উদযাপনে মানুষজন আনন্দে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের চতুর্থ দিনে চ্যানেল আইয়ে যতো আয়োজন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT