চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ের পোশাকসহ নানা বিষয়ে নর্থ কোরিয়ায় বিধিনিষেধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:29 অপরাহ্ন 29, জুন 2024
in আন্তর্জাতিক
A A
নতুন বিবাহিত দম্পতি পার্কিংয়ে দাম্পত্য ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশি সংস্কৃতির প্রভাব প্রতিরোধে বিয়ের পোশাকে বিধিনিষেধ আরোপ করেছে নর্থ কোরিয়া। বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে বিদেশি বিশেষ করে সাউথ কোরিয়ার সংস্কৃতির লক্ষণ পাওয়ার কারণে এমন কর্মকাণ্ড পরিচালনা করছে দেশটি। 

বিবিসি জানিয়েছে, নর্থ কোরিয়া থেকে পালিয়ে আসা শতাধিক মানুষের সাক্ষ্যের ওপর ভিত্তি করে তৈরি সাউথ কোরিয়ার ইউনিফিকেশন মিনিস্ট্রির একটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

ওই প্রতিবেদন অনুসারে, ২০২১ সাল থেকে নর্থ কোরিয়ার বাড়িগুলোতে তল্লাশি অভিযান বাড়িয়েছে দেশটির সরকারি কর্মকর্তারা। কারণ বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে নর্থ কোরিয়ায় বিদেশি সংস্কৃতির যেসব লক্ষণ পাওয়া গেছে তার মধ্যে রয়েছে বিয়েতে সাদা পোশাক পরা বা কনেকে বরের পিঠে তুলে নেওয়া। বিয়েতে সাদা পোশাক পরিধানেও রাখা হয়েছে নিষেধাজ্ঞা।

এছাড়া সানগ্লাসকেও বিদেশি সংস্কৃতি হিসেবে গণ্য করা হয়েছে, এমনকি নাগরিকদের ফোন পর্যন্ত তল্লাশি করা হচ্ছে। ফোনে তাদের সাউথ কোরিয়ার কারো সাথে যোগাযোগ রয়েছে কি না তা যাচাই করা হচ্ছে। তারা বিদেশি ভাষায় গালিগালাজ করে কি না জানতে ফোনকলও রেকর্ড করা হচ্ছে। তবে এই ধরনের অপরাধের জন্য কী শাস্তির নিয়ম আছে, তা স্পষ্ট নয়।

২০২০ সালের দেশটিতে একটি আইনের মাধ্যমে সাউথ কোরিয়ার গান, সিনেমা ইত্যাদি দেখা বা বিতরণে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়। চলতি বছর সাউথ কোরিয়ার ৭০টি গান ও ৩টি সিনেমা রাখার জন্য বছর ২২ বছর বয়সী একজন কৃষকের জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

Tags: নর্থ কোরিয়াসাউথ কোরিয়া
Previous Post

বিধ্বংসী বোমা পাঠিয়ে ইসরায়েলকে যেভাবে সাহায্য করছে যুক্তরাষ্ট্র

Next Post

দ্বিতীয় দিনেই ‘কল্কি’র আয়ে ধস!

Next Post
অ্যাপোক্যালিপটিক পরিস্থিতিতে যুদ্ধরত চরিত্ররা, ধ্বংসস্তূপের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় দিনেই 'কল্কি'র আয়ে ধস!

ব্যাটারির মেয়াদ বাড়ানোর জন্য স্মার্টওয়াচের সেটিংস পরিবর্তন করছে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মার্টওয়াচের ব্যাটারির মেয়াদ যেভাবে বাড়াবেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT