চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ের অনুষ্ঠানে দই নিয়ে মারামারি: ১৫ জন আহত

মহিউদ্দিন মুরাদ by মহিউদ্দিন মুরাদ
12:20 অপরাহ্ন 18, মে 2023
in - সেমি লিড, জনপদ, লক্ষ্মীপুর
A A
বিয়ের অনুষ্ঠানে দই নিয়ে মারামারি, ১৫ জন আহত, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষ্মীপুরে এক বিয়েতে কনেপক্ষের দাওয়াতে দই টক হওয়ায় রেস্টুরেন্ট কর্মীদের উপর কনেপক্ষের হামলায় ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

বুধবার ১৭ মে রাতে বিয়ের অনুষ্ঠানে সেন্টারের মালিক রাকিবুজ্জামান রাকিব বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১২ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এর আগে দুপুরে জেলা শহরের কুটুমবাড়ি চাইনিজ রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে এ হামলার ঘটনা ঘটে।

খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হচ্ছেন- কনের বাবা খোকন মিয়া ও খালাতো ভাই রুবেল হোসেন। অপর আসামিদের নাম পরিচয় জানায়নি পুলিশ। আহতদের মধ্যে রয়েছেন, মামলার বাদী রেস্টুরেন্ট মালিক রাকিবুজ্জামান রাকিব, ম্যানেজার শাহাদাত হোসেন, বাবুর্চি রাসেল, পরান ও মাজেদসহ পার্টি সেন্টারের ১৫ জন কর্মীরা।

পুলিশ জানায়, লক্ষ্মীপুর পৌরসভার শাহপুর এলাকার বৃষ্টি নামে এক মেয়ের সঙ্গে সদর উপজেলার দালাবাজার ইউপি’র মহাদেবপুর গ্রামের বাসিন্দা আল-আমিনের সঙ্গে বিয়ে হয়। এ উপলক্ষে পার্টি সেন্টারটিতে প্রীতিভোজসহ বিয়ের আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়। প্রথম পর্বের খাওয়াতে একটি ভাড়ে দই টক হয়েছে বলে কনেপক্ষ অভিযোগ করে। এ নিয়ে রেস্টুরেন্ট কর্মীদের সাথে কনেপক্ষ তর্কাতর্কি শুরু করে। এতে বাদী রাকিব পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তাদের সঙ্গে বরপক্ষও উত্তেজিত হয়ে ওঠে। এক পর্যায়ে উভয়পক্ষ পার্টি সেন্টারের কর্মীদের ওপর হামলা করে। এতে পার্টি সেন্টারের ১৫ জন কর্মী আহত হয়।

বাদী রাকিবুজ্জামান রাকিব জানান, একটি মাত্র ভাড়ে দই টক হওয়ায় বরপক্ষ ও কনেপক্ষ উদ্দেশ্য প্রণোদিতভাবে হামলা করেছে। এতে আমি এবং আমার কর্মীরা আহত হয়েছেন। এ ঘটনায় মামলা দায়ের করেছি। তবে এ বিষয়ে বর ও কনে পক্ষের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেহ উদ্দিন বলেন, পার্টি সেন্টারের হামলার খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে হামলায় জড়িত দু’জনকে আটক করা হয়। পরে পার্টি সেন্টারের মালিক রাকিবের করা মামলায় তাদের গেপ্তার করা হয়। বাকিদের গেপ্তারের চেষ্টা চলছে।

Tags: বিয়ে বাড়িলক্ষ্মীপুরসংঘর্ষ
Previous Post

শাড়ির মতো, তবে শাড়ি নয়!

Next Post

কর্ণফুলী নদী থেকে যুবকের লাশ উদ্ধার

Next Post
কর্ণফুলী নদীতে লাশ উদ্ধারে ডুবুরি ও উদ্ধারকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কর্ণফুলী নদী থেকে যুবকের লাশ উদ্ধার

অরণ্য পথে চলাচল, গাছপালা ও পাথরের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমান দুর্ঘটনার পর আমাজন থেকে চার শিশুকে জীবিত উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT