চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ কোরিয়ায় শি জিনপিংয়ের নামে রেস্তোরাঁয় হামলা, সন্দেহভাজন ৪ চীনা নাগরিক শনাক্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:57 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2026
in আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাউথ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নামে পরিচালিত একটি রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার চীনা নাগরিককে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করেছে পুলিশ। হামলার পর তারা চীনে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সিউলের দক্ষিণে সংনাম শহরে রেস্তোরাঁটির অবস্থান। সেখানকার সিসিটিভি ক্যামেরার ফুটেজে হামলার দৃশ্য ধরা পড়েছে।

ফুটেজে দেখা যায়, গত ২৪ সেপ্টেম্বর ভোরে মুখোশ পরা চার ব্যক্তি রেস্তোরাঁয় প্রবেশ করেন। পরে তারা আসবাবপত্র ভাঙচুর করেন এবং বিভিন্ন জায়গায় রং ছিটিয়ে দেন।

রেস্তোরাঁটির মালিক জানিয়েছেন, সাউথ কোরিয়ায়র অন্যতম সেরা চীনা রেস্তোরাঁ হিসেবে প্রতিষ্ঠানটি গড়ে তোলার লক্ষ্যেই তিনি শি জিনপিংয়ের নাম ব্যবহার করেছিলেন। এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না বলেও জানান তিনি।

প্রায় ৮ বছর ধরে রেস্তোরাঁটি ব্যবসা করে আসছিল। তবে গত এক বছর ধরে এর নাম পরিবর্তনের জন্য বিভিন্ন মহল থেকে চাপ আসছিল। গত বছরের আগস্টে শি জিনপিং সাউথ কোরিয়ায়  এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে যোগ দেবেন বলে খবর প্রকাশের পর নাম পরিবর্তনের দাবিতে মালিকের কাছে কয়েক ডজন ফোন আসে। কেউ কেউ নাম পরিবর্তনের বিনিময়ে অর্থ দেওয়ার প্রস্তাবও দেন।

চলতি বছরের এপ্রিলে রেস্তোরাঁটির মেন্যুতে থাকা ‘শি জিনপিং স্পেশাল রাইস’ নিয়েও অভিযোগ ওঠে। এ বিষয়ে সাউথ কোরিয়ায় মেধাস্বত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হয়েছিল। পরে কোনো অনিয়ম না পাওয়ায় বিষয়টি খারিজ করা হয়।

গত সপ্তাহের হামলাকে গত এক বছরে রেস্তোরাঁটিতে হওয়া সবচেয়ে বড় হামলা হিসেবে উল্লেখ করেছেন মালিক। তার হিসাবে, ভাঙচুরে প্রায় দেড় কোটি দক্ষিণ কোরীয় ওন বা ১১ হাজার ১০০ ডলারের মতো ক্ষতি হয়েছে।

হামলার পর পাঁচ দিন রেস্তোরাঁটি বন্ধ ছিল। মঙ্গলবার এটি আবার চালু করা হয়েছে। তবে নতুন নাম দেওয়ার বিষয়টি এখন গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন বলে জানিয়েছেন মালিক।

পুলিশ মঙ্গলবার চার সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করেছে। তাদের সবাই চীনের নাগরিক এবং বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে। হামলার পর তারা চীনের সাংহাই ও শানডং প্রদেশের ইয়ানতাই শহরে পালিয়ে গেছেন বলে ধারণা করছে পুলিশ।

তাদের আটকের জন্য ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির অনুরোধ করার পরিকল্পনা করছে সাউথ কোরিয়ায়র পুলিশ। রেড নোটিশ কোনো আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা নয়। এটি বিভিন্ন দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কাছে কোনো ব্যক্তিকে শনাক্ত ও আটক করার জন্য সহযোগিতা চাওয়ার একটি আনুষ্ঠানিক অনুরোধ।

অনলাইনে প্রকাশিত তথ্য অনুযায়ী, রেস্তোরাঁটিতে বিভিন্ন ধরনের চীনা খাবারের পাশাপাশি কিছু দক্ষিণ কোরীয় খাবারও পরিবেশন করা হয়। গুগল রিভিউয়ে রেস্তোরাঁটির গড় রেটিং পাঁচের মধ্যে চার।

Tags: ৪ চীনা নাগরিকদক্ষিণ কোরিয়ারেস্তোরাঁয় হামলাশি জিনপিংয়
Previous Post

সুন্দরবনে ২১ জেলে অপহৃত, সন্ধান মেলেনি ৪ দিনেও

Next Post

‘বিশ্বমঞ্চে গণতন্ত্রের কথা বলেছেন প্রধানমন্ত্রী’

Next Post

‘বিশ্বমঞ্চে গণতন্ত্রের কথা বলেছেন প্রধানমন্ত্রী’

আইএল টি-টুয়েন্টির নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে ৩ বাংলাদেশি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT