জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. নূরুল আলম রাষ্ট্রপতি বরাবর দরখাস্ত প্রেরণের মাধ্যমে পদত্যাগ করেছেন।
বুধবার (৭ আগস্ট) বিকেলে তার পদত্যাগ পত্র দেখা যায়। এতে তিনি ব্যক্তিগত এবং পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব থেকে সরে যান বলে জানান।
তিবি বলেন, আমাকে গত ১৩ সেপ্টেম্বর ২০২২ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছিল এবং সে অনুসারে আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ সচেষ্ট ছিলাম।

তিনি বলেন, বর্তমানে ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগ করলাম। বর্ণিত অবস্থায় আমার পদত্যাগপত্র গ্রহণ করার জন্য আপনাকে বিনীত অনুরোধ করছি।









