চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ

মোহাম্মদ রুবেল by মোহাম্মদ রুবেল
9:51 অপরাহ্ন 29, জুলাই 2026
in - সেমি লিড, শিক্ষা
A A
প্রক্টর পদত্যাগের সংবাদে একজন ব্যক্তি ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

শিক্ষার্থীদের টানা ৭৮ দিনের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর অধ্যাপক ড. একেএম রাশিদুল আলম।

গত ১২ মে মধ্যরাতে ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে বহিরাগত যুবক কর্তৃক ধর্ষণ ও হত্যা চেষ্টার ঘটনার পর শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগে প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। ১৬ মে তারা প্রক্টর অফিসে তালা ঝুলিয়ে দেন। আজ পর্যন্ত টানা ৭৮ দিন ধরে নিজ কার্যালয়ে প্রবেশ করতে পারেননি বিশ্ববিদ্যালয়ে প্রক্টর।

আন্দোলনকারীদের অভিযোগ, প্রক্টর অধ্যাপক রাশিদুল আলমের দায়িত্বকালেই ক্যাম্পাসে একাধিক গুরুতর সহিংসতার ঘটনা ঘটলেও তিনি কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হন। তাই তার পদত্যাগ না হওয়া পর্যন্ত প্রক্টর অফিসের তালা খুলবেন না বলে ঘোষণা দিয়েছিলেন তারা।

সর্বশেষ, বুধবার (২৯ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, অধ্যাপক এ কে এম রাশিদুল আলমের অনুরোধের প্রেক্ষিতে তাকে প্রক্টর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়, “তাকে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনকে ২৯ জুলাই ২০২৬ তারিখ অপরাহ্ন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি প্রচলিত বিধি অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা ভোগ করবেন।”

Tags: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
Previous Post

হবিগঞ্জে বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে মাইকিং

Next Post

মালদ্বীপ সরকারকে বাংলাদেশের প্রিমিয়াম মৌসুমি আম উপহার

Next Post
বাংলাদেশের প্রতিনিধিরা মালদ্বীপের কর্মকর্তাদের সঙ্গে প্রামাণ্য চুক্তি স্বাক্ষর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মালদ্বীপ সরকারকে বাংলাদেশের প্রিমিয়াম মৌসুমি আম উপহার

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

টেলিভিশনের বিকাশে বিটিভির সাবেক ডিজি মুস্তাফিজুর রহমানের ভূমিকা স্মরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT