চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইলন মাস্কের অধীনে থাকা ডোজ-কর্মীদের পদত্যাগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:11 অপরাহ্ন 26, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইলন মাস্ক, টেকনোলজি উদ্যোক্তা, কালো পোশাক ও সানগ্লাসে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেটা সায়েন্টিস্ট, প্রোডাক্ট ম্যানেজার, আইটি প্রধানসহ যুক্তরাষ্ট্রের ডিজিটাল সার্ভিসের ২১ জন কর্মী মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) নিজেদের চাকরি থেকে পদত্যাগ করেছেন।

২০১৪ সালে তৈরি এই দপ্তরই বর্তমানে ইলন মাস্কের অধীনস্ত ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি বা ডোজ।

কর্মীরা তাদের ইস্তফাপত্রে জানিয়েছেন, তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলোকে ধ্বংস হতে দেবেন না।

তারা জানান, সংবিধানকে সাক্ষী রেখে যুক্তরাষ্ট্রবাসীদের পরিষেবা প্রদানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম। যে কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্ট-প্রশাসন নির্বিশেষে আমরা পরিষেবা প্রদানে বদ্ধপরিকর ছিলাম। একথা ক্রমশ পরিষ্কার যে বর্তমানে সেই কাজ করা সম্ভব হবে না। আমাদের দক্ষতাকে ব্যবহার করতে দেব না।

অনলাইনে পোস্ট করা ইস্তফাপত্রে তারা আরও জানান, বুনিয়াদী সরকারি পরিকাঠামোকে দুর্বল করতে, অথবা আমেরিকাবাসীর তথ্য সুরক্ষাকে অনিশ্চিত করার কাজে প্রযুক্তিবিদ হিসেবে আমাদের দক্ষতাকে ব্যবহার করতে দেব না।

তারা সতর্ক করেছেন, মাস্ক-নিযুক্ত অল্পবয়সী কর্মীরা, যারা মূলত যুক্তরাষ্ট্রের সরকারি ব্যবস্থাকে ধ্বংস করার কাজে নেমেছেন, তারা রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হলেও দক্ষ কর্মী নন।

ট্রাম্প-মাস্কের ডোজ যাত্রা

দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণের পর সরকারি অপচয় বন্ধ করতে প্রেসিডেন্ট ট্রাম্প টেক-ধনকুবের ইলন মাস্ককে ডোজের দায়িত্ব দিয়েছেন। বিশ্বের অন্যতম বিত্তশালী ব্যক্তি মাস্ক ট্রাম্পের নির্বাচনী প্রচারে সব থেকে বেশি টাকা ঢেলেছেন। শুধু তাই নয়। তিনি হাজার কোটি ডলারের সরকারি চুক্তিভিত্তিক কাজ করেন।

ইলন মাস্কের নেতৃত্বে ডোজ একাধিক সরকারি দপ্তর থেকে গণছাঁটাইয়ের উদ্যোগ নিয়েছে। শুধু তাই নয়, তারা বিভিন্ন সরকারি খাত থেকে ব্যয় বরাদ্দ সংকোচন চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের সামাজিক স্তরে এই নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। সরকার চালানোর পরিকাঠামোগুলো এর ফলে দুর্বল হয়ে পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

গত সপ্তাহে ইলন মাস্কের তরফ থেকে সরকারি কর্মীদের কাছে একটি ইমেল করা হয়। তাতে গত সপ্তাহের উল্লেখযোগ্য পাঁচটি কাজ লিপিবদ্ধ করে সোমবারের মধ্যে পাঠাতে বলা হয়। না পাঠালে তা চাকরি থেকে ইস্তফা বলে গণ্য করা হবে বলেও জানানো হয় সেই ইমেলে।

হোয়াট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট মঙ্গলবার জানিয়েছেন ১০ লাখের বেশি সরকারি কর্মী সেই ইমেলের উত্তর দিলেও সেটা মোট কর্মীসংখ্যার অর্দ্ধেকেরও কম।

সূত্র: ডয়েচে ভেলে (ডিডব্লিউ)

Tags: ইলন মাস্ককর্মীপদত্যাগ
Previous Post

টটেনহ্যাম ম্যাচের হালান্ডকে নিয়ে শঙ্কায় গার্দিওলা

Next Post

মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে এটিএম আজহারকে আবারো আপিলের অনুমতি

Next Post
অ্যাটিএম আজহার আদালত থেকে বের হচ্ছেন, তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আপিল শুনানি।. Channel i News - চ্যানেল আই নিউজ

মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে এটিএম আজহারকে আবারো আপিলের অনুমতি

বাংলাদেশের অর্থনীতি ও শিল্পের উন্নয়নে বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

রমজানে নিত্যপণ্যে ভেজাল প্রতিরোধে সারা দেশে বিএসটিআইয়ের অভিযান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT