চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেসিডেন্ট জেলেনস্কির উপদেষ্টার পদত্যাগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:15 অপরাহ্ন 18, জানুয়ারি 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রেসিডেন্ট জেলেনস্কির উপদেষ্টার পদত্যাগের ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্তোভিচ গতকাল তার পদ থেকে পদত্যাগ করেছেন।

তিনি ইউক্রেনে রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে গুলি ছোড়ার পরামর্শ দিয়েছিলেন। যার ফলে রাশিয়া পাল্টা আক্রমণ করে এবং দেশটির ডিনিপ্রো শহরে ৪৪ জন বেসামরিক লোক নিহত হয়। এই ঘটনায় দেশটিতে ব্যাপকভাবে ক্ষোভের সৃষ্টি হয়।

এই অনাকাঙ্খিত ঘটনার পর উপদেষ্টা আরেস্তোভিচ জনগণের কাছে ক্ষমা চেয়ে বলেন, তিনি আসলে ভুল করেছিলেন।

উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ সোশ্যাল মিডিয়ায় একজন সুপরিচিত ব্যক্তিত্ব। সারাবিশ্বে তার এক কোটিরও বেশি অনুসারী রয়েছে। ইউটিউবে তার প্রতিদিনের আপডেট লক্ষাধিক বার দেখা হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এখনও আরেস্তোভিচের পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে কোনরকম মন্তব্য করেননি।

গত শনিবার একটি ক্ষেপণাস্ত্র ডিনিপ্রোর একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে আঘাত হানে। আরেস্তোভিচ প্রাথমিকভাবে বলেছিলেন, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা দ্বারা গুলি করার পর রাশিয়ান ক্ষেপণাস্ত্রটি ভবনে পড়েছিল বলে ধারনা করা হচ্ছে।

উল্লেখ্য, রাশিয়ান ক্ষেপণাস্ত্রটির নাম, কে এইচ-২২ যা গুলি ছোড়ার মাধ্যমে প্রতিহত করা সম্ভব নয়।

ইউক্রেনীয়রা তার এই প্রাথমিক মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে এবং কেউ কেউ তাকে রাশিয়ান প্রচারকদের অবস্থানকে শক্তিশালী করার জন্য অভিযুক্ত করে। ইউক্রেনের বেশ কয়েকজন সংসদ সদস্য উপদেষ্টা আরেস্তোভিচকে বরখাস্ত করার আহ্বান জানিয়ে একটি পিটিশনে স্বাক্ষর করেছেন।

পরে তিনি তার পদত্যাগের জন্য একটি চিঠি পোস্ট করে বলেন তিনি আসলেই ভুল করেছেন।

টেলিগ্রামে একটি দীর্ঘ পোস্টে তিনি জানান, রাশিয়ান ক্ষেপণাস্ত্র একটি আবাসিক ভবনে আঘাত করার ফলে আমি ক্ষতিগ্রস্তদের ও তাদের আত্মীয়দের নিকট আমার ভুল সিদ্ধান্তের কারণে গভীরভাবে আহত প্রত্যেকের কাছে আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থনা করছি।

Tags: ইউক্রেনক্ষেপণাস্ত্রক্ষেপণাস্ত্র হামলাপদত্যাগরাশিয়া
Previous Post

পাকিস্তানি ছবির প্রশংসায় পঞ্চমুখ প্রিয়াঙ্কা

Next Post

মারা গেছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ

Next Post
বয়সে বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষটির শেষ বিদায়, শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ

শেখ হাসিনা বাংলাদেশের রূপকার, শেখ হাসিনা সোনার বাংলার রূপকার. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১১০

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT