চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সর্বনিম্ন তাপমাত্রায় বিপর্যস্ত রাজধানীবাসী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:11 অপরাহ্ন 12, জানুয়ারি 2024
in বাংলাদেশ
A A
ধোঁয়ায় ঢাকা শহর, দূষণের কারণে দৃশ্যমানতা কম. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানী ঢাকায় শুক্রবার সকালে সর্বনিম্ন ১৪ দশমিক ৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। যা কিনা চলতি মৌসুমে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা।

আবহাওয়া অফিস জানিয়েছে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

এই সর্বনিম্ন তাপমাত্রায় রাজধানীবাসী নাকাল।বেসরকারি চাকরিজীবি ও নিম্ন আয়ের মানুষের ভোগান্তি বেড়েছে।

শুক্রবার ১২ জানুয়ারি আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আগামী ৪৮ ঘণ্টা ঢাকাসহ সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

কিশোরগঞ্জ, পাবনা, দিনাজপুর ও চুয়াডাঙ্গা জেলা সমূহের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।

তিনি বলেন, ১৪ জানুয়ারি থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে তাপমাত্রা আরও কমে যাবে। যার ফলে শীতের অনুভূতি বেশি হতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িক ভাবে বিঘ্ন ঘটতে পারে।

ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত শাহরিয়া আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন: গতবারের তুলনায় এইবার রাজধানীতে বেশি শীত পড়েছে। যেহেতু আমি বাইক চালাই তাই আমার পর্যাপ্ত পরিমাণ শীতবস্ত্র পড়তে হয়। তারপরও দেখা যায় সকালে কুয়াশা ও রাতে বাতাস বেশি থাকায় ব্যাপক শীতের কবলে পড়তে হয়।

মোহাম্মদপুরের বসিলায় কাজ করা দিনমজুর আক্কাস আলী বলেন, আমাগো শীত বর্ষা গরম নাই। সব মৌসুমেই এক মজুরি। আমি মাটি কাটার কাজ করি। ভোরে কুয়াশা থাকায় শীতের জন্য মাটি কাটতে খুব কষ্ট হয়।

আবহাওয়াবিদ ওমর ফারুক চ্যানেল আই অনলাইনকে বলেন: আজ রাজধানীতে সকাল ৬ টায় সর্বনিম্ন ১৪ দশমিক ৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।  এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। আগামী ৪৮ ঘণ্টায় রাজধানীর আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সকালের দিকে হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ছয় থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গা ও কিশোরগঞ্জের নিকলিতে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে । গত বছর রাজধানী ঢাকায় ৮ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, এবং ৯ জানুয়ারি ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

Tags: আবহাওয়া অধিদপ্তর
Previous Post

বিলাসবহুল গাড়ি ছেড়ে মুম্বাই মেট্রোতে অক্ষয়!

Next Post

এই ডামি সরকার ওয়ান ইলেভেনের ধারাবাহিকতা মাত্র: রুহুল কবির

Next Post
রুহুল কবির সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন মিডিয়া ক্যামেরা ও মাইক্রোফোনের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

এই ডামি সরকার ওয়ান ইলেভেনের ধারাবাহিকতা মাত্র: রুহুল কবির

নদী ও বনাঞ্চল দিয়ে ঘেরা প্রাচীন শহরের সন্ধান. Channel i News - চ্যানেল আই নিউজ

৩ হাজার বছরের পুরনো শহরের সন্ধান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT