চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বের সবচেয়ে বড় দূষক মার্কিন সামরিক বাহিনী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:02 অপরাহ্ন 03, জুলাই 2025
in আন্তর্জাতিক
A A
সেনা সদস্যরা যুদ্ধের মধ্যে ধোঁয়া ও আগুনের সামনে অবস্থান করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন সামরিক বাহিনী  বিশ্বের সবচেয়ে বড় প্রতিষ্ঠান হিসেবে গ্রীনহাউস গ্যাস নির্গমনের অন্যতম প্রধান উৎস। একইসাথে, মার্কিন প্রতিরক্ষা বিভাগের বিশ্বব্যাপী কার্যক্রম জলবায়ু পরিবর্তনে উল্লেখযোগ্য প্রভাব ফেলে। পেন স্টেট ইউনিভার্সিটির রায়ান থোম্বসের নেতৃত্বে পরিচালিত এবং ২ জুলাই পিএলওএস ক্লাইমেট(PLOS Climate) এ প্রকাশিত গবেষণায় এই তথ্য প্রকাশ করা হয়। 

বৃহস্পতিবার (৩ জুলাই) এনডিটিভি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে।

গবেষণায় বলা হয়, মার্কিন সামরিক ঘাঁটিগুলোর রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ , গবেষণা  এবং কর্মী, সরঞ্জাম ও  বিশ্বব্যাপী অস্ত্র পরিবহন এসব কার্যক্রমে প্রচুর শক্তি ব্যবহার করা হয়, যার ফলে প্রচুর কার্বন নির্গমন ঘটে। পূর্ববর্তী গবেষণায়ও একটি দেশের সামরিক ব্যয় এবং জাতীয় গ্রিনহাউস গ্যাস নির্গমনের মধ্যে একটি যোগসূত্র লক্ষ্য করা গেছে।

পাবলিক লাইব্রেরি অফ সায়েন্সের একটি সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, সামরিক ব্যয় এবং সামরিক শক্তি ব্যবহারের সরাসরি পরিমাপের মধ্যে সম্পর্ক নিয়ে খুব কম গবেষণা হয়েছে। তবে এই শূন্যতা পূরনে থোম্বস ও তার দল  ১৯৭৫ থেকে ২০২২ সাল পর্যন্ত মার্কিন সামরিক ব্যয় এবং প্রতিরক্ষা বিভাগের শক্তি ব্যবহার সংক্রান্ত প্রকাশ্য তথ্যের পরিসংখ্যান বিশ্লেষণ করেছেন।

বিশ্লেষণে দেখা গেছে, মার্কিন সামরিক ব্যয় হ্রাস পেলে শক্তি ব্যবহারে হ্রাস ঘটে। এই প্রভাব মূলত ঘাঁটি, যানবাহন ও সরঞ্জাম এবং বিশেষ করে জেট জ্বালানির শক্তি ব্যবহারের হ্রাস থেকে আসে। গবেষকরা বলেন, সামান্য মার্কিন সামরিক ব্যয় হ্রাসও জ্বালানি ব্যবহারে অর্থবহ হ্রাস ঘটাতে পারে এবং জলবায়ু পরিবর্তন রোধে অবদান রাখতে পারে।

তারা ২০২৩ থেকে ২০৩২ সালের মধ্যে বিভিন্ন ব্যয় বৃদ্ধির বা হ্রাসের সম্ভাব্য প্রভাবের পূর্বাভাসও তৈরি করেছেন। এই পূর্বাভাস অনুযায়ী, ২০৩২ সালের মধ্যে ধারাবাহিক ব্যয় হ্রাসের ফলে এমন বার্ষিক শক্তি সাশ্রয় হতে পারে যা মার্কিন যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার রাজ্য বা স্লোভেনিয়া দেশের বার্ষিক শক্তি ব্যবহারের সমপরিমাণ।

এছাড়াও গবেষকরা  জলবায়ু পরিবর্তন এবং টেকসইতার জন্য সামরিক ব্যয় ও শক্তি ব্যবহারের সম্পর্কের ওপর আরও গবেষণার প্রয়োজনীয়তার কথা বলেছেন।

 

Tags: গবেষণাবিশ্বমার্কিন সামরিক বাহিনী
Previous Post

ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিলে কী প্রভাব ফেলবে যুক্তরাষ্ট্রে?

Next Post

ভোলায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার আরও ২ আসামি গ্রেপ্তার

Next Post
ভোলায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার আরও ২ আসামি গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোলায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার আরও ২ আসামি গ্রেপ্তার

বাংলাদেশের স্থানীয় সরকার বিভাগ লোগো, সবুজ ও লাল রঙে ডিজাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই অভ্যুত্থান স্মরণে তরুণদের আইডিয়া প্রতিযোগিতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT