চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আহতদের চিকিৎসার স্বার্থে হাসপাতালে ভিড় না করার অনুরোধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:42 পূর্বাহ্ন 22, জুলাই 2025
in বাংলাদেশ
A A
আহতদের জন্য হাসপাতালে ভিড় এড়ানোর অনুরোধ জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চলছে। এই পরিস্থিতিতে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালগুলোতে অতিরিক্ত ভিড় না করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। অতিরিক্ত ভিড় থেকে দগ্ধ হয়ে আহতদের মধ্যে ইনফেকশন হবার শঙ্কা করছেন চিকিৎসকরা।

আজ (২২ জুলাই) মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের মধ্যে ২৫ জনই শিশু। এছাড়া আহত হয়ে ৭৮ জন হাসপাতালে ভর্তি রয়েছেন, যাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

ডা. সায়েদুর রহমান বলেন, আহতদের চিকিৎসা যেন বাধাগ্রস্ত না হয়, সে জন্য হাসপাতালে কাউকে অহেতুক ভিড় না করার অনুরোধ করছি। আমাদের রক্তের প্রয়োজন খুব বেশি নয়। শুধুমাত্র নেগেটিভ গ্রুপের কয়েকজন স্বেচ্ছায় এগিয়ে এলেই যথেষ্ট হবে।

তিনি আরও জানান, কোন হাসপাতালে কারা চিকিৎসাধীন রয়েছেন, সেই তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পাবলিক ডোমেইনে প্রকাশ করা হয়েছে। আপনাদের কাছের মানুষ কোথায় আছেন, তা জানার জন্য অনুগ্রহ করে তালিকা দেখে নিন। পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন, আমরা সবাই যেন আহত শিশুদের জন্য দোয়া করি।

উল্লেখ্য, দুর্ঘটনাটি ঘটার মুহূর্তে স্কুল চলাকালীন সময় ছিল, যার ফলে শিক্ষার্থী এবং স্কুলের কর্মচারীদের মধ্যে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলে জরুরি সেবাদানকারী সংস্থাগুলো এখনও উদ্ধার ও সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Tags: মাইলস্টোনহাসপাতাল
Previous Post

বিচার শুরুর আগে সকল আদালতে এক মিনিট নিরবতা

Next Post

মাইলস্টোন ট্রাজেডিতে ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির শোক

Next Post
YOUTH JOURNALIST COMMUNITY logo with colorful abstract figures. Channel i News - চ্যানেল আই নিউজ

মাইলস্টোন ট্রাজেডিতে ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির শোক

বিপর্যয়স্থল থেকে মৃতদেহ সরানোর জন্য উদ্ধারকর্মীরা কাজ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

'আহত-নিহতদের নির্ভুল তালিকা প্রকাশে তৎপর সরকার'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT