চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাইডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্তের পক্ষে রিপাবলিকানদের ভোট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:23 অপরাহ্ন 14, ডিসেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বাইডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্তের জন্য মার্কিন প্রেসিডেন্টের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্তের পক্ষে ভোট দিয়েছেন রিপাবলিকানরা। রিপাবলিকান নিয়ন্ত্রিত ইউএস হাউস অফ রিপ্রেজেন্টেটিভস প্রেসিডেন্টের ছেলের বিতর্কিত আন্তর্জাতিক লেনদেনের জন্য বাইডনের বিরুদ্ধে একটি আনুষ্ঠানিক অভিশংসন তদন্ত শুরু করার পক্ষে ভোট দিয়েছেন। 

এনডিটিভি জানিয়েছে, রিপাবলিকানদের দখলে থাকা হাউস অব রিপ্রেজেন্টেটিভসে বুধবার ১৩ ডিসেম্বর এই প্রস্তাবের পক্ষে  ২২১টি এবং বিপক্ষে ২১২টি ভোট পড়েছে।  রিপাবলিকানদের সবাই এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন।  যদিও রিপাবলিকানরা এখন পর্যন্ত দুর্নীতির কোন প্রমাণ সরবরাহ করতে পারেনি।

ভোটের পরে প্রতিক্রিয়া জানিয়ে বাইডেন বলেছেন, রিপাবলিকানরা ২০২৪ সালের র্নির্বাচনে আমাকে হারানোর জন্য এই মিথ্যা অভিযোগ তুলেছে। আমেরিকানদের জীবন উন্নত করতে সাহায্য করার জন্য কিছু করার পরিবর্তে তারা আমাকে মিথ্যা দিয়ে আক্রমণ করার দিকে মনোনিবেশ করছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলের নাম হান্টার বাইডেন। তার ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন উঠছে। বিতর্কিত সেই ব্যবসায় বাইডেনও যুক্ত আছেন বলে অভিযোগ উঠেছে। তার পরিপ্রেক্ষিতে বাইডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্তের প্রস্তাব আনা হল। এইদিকে প্রেসিডেন্টের ছেলে হান্টার বাইডেন বলেছেন, আমার বাবা আমার ব্যবসার সাথে আর্থিকভাবে জড়িত ছিলেন না।

এর আগে, হাউসের সাবেক স্পিকার কেভিন ম্যাকার্থি গত ১২ সেপ্টেম্বর বাইডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্তের নির্দেশ দিয়েছিলেন। হোয়াইট হাউস অবশ্য তা বাতিল করে দিয়েছিল।

Tags: অভিশংসনইউএসইমপিচমেন্টতদন্তপ্রেসিডেন্টবাইডেনরিপাবলিকান
Previous Post

প্রার্থিতা ফেরত পেলেন মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামান

Next Post

বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নানা আয়োজন

Next Post
বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নানা আয়োজনের ছবি, তিনজন ব্যক্তির ছবি দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নানা আয়োজন

প্রাকৃতিক মাছ, মাংস ও ডিমের ছবি, বাংলাদেশি বাজারের জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশ্যে মাছ, মাংস, ডিম বিক্রি বন্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT