চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের দলের জনপ্রিয়তা কমেছে, ৭ ইস্যুতে এগিয়ে ডেমোক্র্যাটরা: জরিপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:52 পূর্বাহ্ন 16, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
মধ্যবর্তী নির্বাচনের ৭টি প্রধান ইস্যুতে ডেমোক্র্যাটদের চেয়ে পিছিয়ে রিপাবলিকানরা

মধ্যবর্তী নির্বাচনের ৭টি প্রধান ইস্যুতে ডেমোক্র্যাটদের চেয়ে পিছিয়ে রিপাবলিকানরা

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির প্রতি ভোটারদের আস্থায় ভাটা পড়েছে। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে নিউইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজের নতুন জরিপে দেখা গেছে, আটটি গুরুত্বপূর্ণ ইস্যুর মধ্যে সাতটিতেই রিপাবলিকানদের তুলনায় ডেমোক্র্যাটদের ওপর বেশি আস্থা রাখছেন মার্কিন ভোটাররা।

নিউইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে।

৮ থেকে ১৩ সেপ্টেম্বর ১ হাজার ৫০৩ জন ভোটারের ওপর পরিচালিত জরিপে অর্থনীতি ও অভিবাসনের মতো ইস্যুতেও রিপাবলিকানদের পিছিয়ে পড়ার চিত্র উঠে এসেছে। ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পের সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই দুই ইস্যুতে এবার ডেমোক্র্যাটদের ওপরই বেশি আস্থা জানিয়েছেন ভোটাররা।

অর্থনীতিতে ডেমোক্র্যাটদের ওপর আস্থা রয়েছে ৫১ শতাংশ ভোটারের, যেখানে রিপাবলিকানদের ওপর ৪৫ শতাংশের। অভিবাসনে ডেমোক্র্যাট ৫২ শতাংশ এবং রিপাবলিকান ৪৫ শতাংশ।

এ ছাড়া স্বাস্থ্যসেবায় ডেমোক্র্যাটদের ওপর ৬০ শতাংশ এবং রিপাবলিকানদের ওপর ৩৬ শতাংশ ভোটারের আস্থা রয়েছে। বাজেট ঘাটতিতে এই হার ৫১ ও ৪১ শতাংশ, জীবনযাত্রার ব্যয়ে ৫১ ও ৪৩ শতাংশ এবং বিদেশি যুদ্ধে ৫০ ও ৪৩ শতাংশ।

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতেও ডেমোক্র্যাটদের ওপর ৪৯ শতাংশ এবং রিপাবলিকানদের ওপর ৩৮ শতাংশ ভোটার আস্থা প্রকাশ করেছেন।

আটটি ইস্যুর মধ্যে শুধু এআই নীতিতে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে রিপাবলিকানরা। এ বিষয়ে রিপাবলিকানদের ওপর ৪২ শতাংশ এবং ডেমোক্র্যাটদের ওপর ৪০ শতাংশ ভোটারের আস্থা রয়েছে।

জরিপে প্রেসিডেন্ট ট্রাম্পের জনসমর্থনও কম থাকার চিত্র পাওয়া গেছে। মাত্র ৩৮ শতাংশ ভোটার তাঁর কাজের প্রতি সমর্থন জানিয়েছেন, বিপরীতে ৫৮ শতাংশ তা অনুমোদন করেননি।

আগামী নির্বাচনে কোন দলকে ভোট দেবেন, সে প্রশ্নে ৫১ শতাংশ ভোটার ডেমোক্র্যাট প্রার্থীর পক্ষে এবং ৪৩ শতাংশ রিপাবলিকান প্রার্থীর পক্ষে মত দিয়েছেন।

জরিপের ফল নিয়ে বোস্টন ইউনিভার্সিটির অধ্যাপক অ্যান ড্যানহেই বলেন, অর্থনীতির মতো একটি ইস্যুতে সাধারণত রিপাবলিকানদের ওপর ভোটারদের বেশি আস্থা থাকে। সেখানে ডেমোক্র্যাটদের এগিয়ে থাকা উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দেয়।

তবে এই জরিপ কোনো নির্দিষ্ট নির্বাচনী ফলাফলের পূর্বাভাস নয়। মধ্যবর্তী নির্বাচনে ভোটারদের সিদ্ধান্ত প্রার্থী, স্থানীয় ইস্যু, প্রচারণা এবং নির্বাচনী এলাকার পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করতে পারে।

Tags: ইমিগ্রেশনডেমোক্র্যাটডোনাল্ড ট্রাম্পনির্বাচনী জরিপমধ্যবর্তী নির্বাচনমার্কিন অর্থনীতিমার্কিন নির্বাচনমার্কিন যুক্তরাষ্ট্রমার্কিন রাজনীতিরিপাবলিকান পার্টি
Previous Post

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন

Next Post

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ: সিএনজি চালকসহ নিহত ২

Next Post
ছবি: সংগৃহীত।

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ: সিএনজি চালকসহ নিহত ২

ছবি: সংগৃহীত।

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT