চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেতানিয়াহু মঞ্চে উঠতেই বেরিয়ে গেলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:04 পূর্বাহ্ন 25, সেপ্টেম্বর 2026
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
ছবি: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর ভাষণের আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন থেকে বেরিয়ে যাচ্ছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা (সংগৃহীত)।

ছবি: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর ভাষণের আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন থেকে বেরিয়ে যাচ্ছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা (সংগৃহীত)।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দিতে মঞ্চে ওঠার পরপরই বিভিন্ন দেশের কূটনীতিক ও প্রতিনিধিরা ওয়াকআউট করেন।

নেতানিয়াহু মঞ্চের দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কক্ষে উপস্থিত প্রতিনিধিদের একাংশ তাকে উদ্দেশ করে প্রতিবাদী স্লোগান দিতে শুরু করেন। এর জবাবে তিনি তাদের ‘নৈতিকভাবে কাপুরুষ’ বলে অভিহিত করেন।

তিনি বলেন, ‘নৈতিকভাবে কাপুরুষ যেসব ব্যক্তি এখনো এই কক্ষ থেকে বের হয়ে যাননি, তারাও দয়া করে বের হয়ে যান।’

এ সময় ইসরায়েলি প্রধানমন্ত্রীর নিজস্ব প্রতিনিধি দল দাঁড়িয়ে তালি দিয়ে তাকে স্বাগত জানায়।

গ্যালারিতে উপস্থিত তার সমর্থকরা হিব্রু ভাষায় স্লোগান দেন: “ইসরায়েলের জনগণ বেঁচে আছে।”

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অধিবেশনের সভাপতিকে বারবার উচ্চস্বরে সবাইকে শান্ত থাকার আহ্বান জানাতে দেখা যায়।

জাতিসংঘের এই ভাষণে নেতানিয়াহু নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানিকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দেওয়ার জন্য তীব্র সমালোচনা করেন; পাশাপাশি পশ্চিম ইউরোপের নেতাদের ‘ইহুদিবিদ্বেষী জনতা’র কাছে নতিস্বীকারের দায়ে অভিযুক্ত করেন এবং ইসরায়েল সম্পর্কে মিথ্যা ছড়ানোর জন্য কাতার ও তুরস্কের বিরুদ্ধে অভিযোগ তোলেন।

এএফপির হাতে আসা একটি আনুষ্ঠানিক স্মারকে দেখা গেছে, ফিলিস্তিনের পক্ষ থেকে অন্য রাষ্ট্রগুলোকে নেতানিয়াহুর ভাষণ যৌথভাবে বর্জন ও ওয়াকআউট করার অনুরোধ জানানো হয়।






Tags: ওয়াকআউটজাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশননেতানিয়াহুবিভিন্ন দেশের প্রতিনিধি
Previous Post

মনোযোগহীন নামাজের চেয়ে কি নামাজ না পড়াই ভালো?

Next Post

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

Next Post
ছবি: সংগৃহীত।

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

ছবি; সংগৃহীত।

এই ছুটিতে কোন সিনেমা দেখবেন? যে ৫টি সিনেমা রাখতে পারেন ওয়াচলিস্টে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT