চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তেজগাঁওয়ে যুবক হত্যায় আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:37 পূর্বাহ্ন 09, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, অন্যান্য
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ে বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে আটক এক যুবককে আনসার সদস্যরা পিটিয়ে হত্যা করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বাহিনীটি জানায়, গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের সঙ্গে তাদের কাছে পাওয়া তথ্যের মিল নেই। প্রকৃত ঘটনা যাচাই না করে আনসার সদস্যদের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ প্রচার করা হয়েছে বলেও দাবি করা হয়।

বাহিনীটির দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তেজগাঁও টি অ্যান্ড টি তার ভান্ডার এলাকায় কয়েকজন যুবক অনুপ্রবেশ করেন। দায়িত্বে থাকা অঙ্গীভূত আনসার সদস্য শাহজামাল একজনকে চুরি করতে দেখে ধাওয়া করেন। পালানোর সময় ওই যুবক পুরোনো টিনের চালের ওপর দিয়ে দৌড়ানোর একপর্যায়ে চাল ভেঙে নিচে পড়ে যান।

পরে বিটিসিএলের কর্মী মো. শওকত হোসেন তাকে উদ্ধার করে আটক করেন। টেলিফোনে পাওয়া নির্দেশনা অনুযায়ী নিরাপত্তার দায়িত্বে থাকা অঙ্গীভূত আনসার সদস্যরা তাকে আটক করতে সহযোগিতা করেন।

আনসার বাহিনী জানায়, ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী পিসি নুরুল ইসলাম আটক যুবককে বিটিসিএলের পিও সুলতান মাহমুদ এবং ইলেকট্রিশিয়ান সাইফুল ইসলামের কাছে হস্তান্তর করেন। এরপর আনসার সদস্যরা ঘটনাস্থল ছেড়ে নিজ নিজ দায়িত্বস্থলে ফিরে যান।

বাহিনীটির দাবি, আটক যুবককে আনসার ক্যাম্পে নিয়ে গিয়ে মারধর বা নির্যাতন করার কোনো ঘটনা ঘটেনি। ফলে আনসার সদস্যদের মারধরে যুবকের মৃত্যু হয়েছে কিংবা আহত অবস্থায় তাকে আনসার সদস্যরা হাসপাতালে নিয়ে গেছেন বলে যে তথ্য প্রকাশিত হয়েছে, তার কোনো ভিত্তি নেই।

বিবৃতিতে আরও বলা হয়, দায়িত্ব পালনের ক্ষেত্রে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আইন, বিধি এবং মানবিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। কোনো স্থাপনায় নিরাপত্তা ভঙ্গকারী ব্যক্তিকে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করাই দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রধান কর্তব্য। এ ঘটনায়ও আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তাদের কাছে হস্তান্তর করে আনসার সদস্যরা দায়িত্ব পালন করেছেন।

বাহিনীটি জানায়, কোনো ধরনের আইনবহির্ভূত কর্মকাণ্ড, নির্যাতন বা মানবাধিকার লঙ্ঘনকে তারা প্রশ্রয় দেয় না। একই সঙ্গে যাচাই-বাছাই ছাড়া সদস্যদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রকাশিত হলে বাহিনীর ভাবমূর্তি ও জনআস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।

প্রকৃত ঘটনা তুলে ধরতে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য ও তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

Tags: তেজগাঁওভিত্তিহীনযুবক হত্যা
Previous Post

ফেসবুকেই বাজার, ফাঁদও ফেসবুকে

Next Post

প্রথম রাতেই হালান্ডসহ তিনজনের জোড়া গোল, জয়ে শুরু ম্যানসিটি-রিয়ালের

Next Post

প্রথম রাতেই হালান্ডসহ তিনজনের জোড়া গোল, জয়ে শুরু ম্যানসিটি-রিয়ালের

ছবি: সংগৃহীত

কানাডার মোটরবাইকসহ বিভিন্ন পণ্য আমদানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT