চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিকের ছিনতাই হওয়া ক্যামেরা মোহাম্মদপুরে উদ্ধার, গ্রেপ্তার ৩

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:11 অপরাহ্ন 17, নভেম্বর 2024
in অপরাধ
A A
মোহাম্মদপুরে ছিনতাই হওয়া ক্যামেরা উদ্ধার, গ্রেপ্তার ৩. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহাম্মদপুরের বসিলায় দৈনিক ইত্তেফাক পত্রিকার ফটো সাংবাদিক মো. নাঈমুর রহমানের ছিনতাই হওয়া ক্যামেরা উদ্ধার ও দেশীয় অস্ত্রসহ পেশাদার তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলো ইয়াছিন ওরফে ভাইয়া ইয়াছিন (২০), মো. শিহাব (২২) ও মো. মানিক (২০)। সেসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ক্যামেরার লেন্সসহ নাইকন ডি-৮৫০ ক্যামেরা এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাপাতি ও একটি সামুরাই উদ্ধার করা হয়।

আজ রোববার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

মোহাম্মদপুর থানা জানায়, দৈনিক ইত্তেফাক পত্রিকার ফটো সাংবাদিক মো. নাঈমুর রহমান গত ১৩ নভেম্বর অফিসের কাজ শেষে রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে মোহাম্মদপুর থানার বসিলা রোডের সুজুকি বাইক সেন্টার সংলগ্ন কালভার্টের কাছে পৌঁছালে অজ্ঞাতনামা চারজন ছিনতাইকারী বাদীর গতিরোধ করে। ছিনতাইকারীরা চাপাতি ও সামুরাই দিয়ে ভয়-ভীতি দেখিয়ে বাদীর নিকট থেকে নগদ সাত হাজার টাকা, জাতীয় পরিচয়পত্র, মানিব্যাগ, ক্যামেরার চার্জার, ব্যাটারী, মেমোরি কার্ডসহ একটি নাইকন ডি-৮৫০ ক্যামেরা, নাইকন ২৪-২২০ এমএম ক্যামেরার লেন্স, ক্যামেরার ব্যাগ ও একটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়।

এ ঘটনায় মো. নাঈমুর রহমান নিজে বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে মোহাম্মদপুর থানায় গত ১৬ নভেম্বর একটি মামলা দায়ের করেন।

তালেবুর রহমান বলেন, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শনিবার রাতে মোহাম্মদপুরের গ্রীন ভিউ হাউজিং এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে এবং মামলার সুষ্ঠু তদন্ত ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত এজাহারনামীয় অপর পলাতক আসামি আশরাদুলকে গ্রেপ্তারে অভিযান চলছে।

Tags: গ্রেপ্তার ৩মোহাম্মদপুর থানা
Previous Post

নিত্যপণ্যের দাম ও ব্যবসা-বাণিজ্যের পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা

Next Post

জুলাই-আগস্টের হত্যাকাণ্ডসহ ১৫ বছরের সব অপকর্মের বিচার করবো: প্রধান উপদেষ্টা

Next Post
প্রধান উপদেষ্টা বাংলাদেশের জাতীয় পতাকা ও চ্যানেল আই লোগো পাশে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই-আগস্টের হত্যাকাণ্ডসহ ১৫ বছরের সব অপকর্মের বিচার করবো: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা নির্বাচন কবে হবে তা নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'সরকারকে ব্যর্থ প্রমাণে প্রচুর অর্থ নিয়ে মহাপরিকল্পনা চলমান দেশে-বিদেশে'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT