চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুইবছর পর লিগ ওয়ানে ঘরের মাঠে হারল পিএসজি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:55 পূর্বাহ্ন 20, মার্চ 2023
in ফুটবল, স্পোর্টস
A A
প্যারিস সেন্ট জার্মেইর খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

লিগ ওয়ানের লড়াইয়ে প্রায় দুইবছর ঘরের মাঠ পার্ক ডে প্রিন্সেসে অপ্রতিরোধ্য ছিল পিএসজি। রেনেসেঁর বিপক্ষে হেরে অবশেষে সেই জয়রথ শেষ হলো ফরাসি জায়ান্ট ক্লাবটির। এর আগে ২০২১ সালের ৩ এপ্রিল ঘরের মাঠে সবশেষ হেরেছিল লিলের বিপক্ষে।

রোববার রাতে লিগ ওয়ানের লড়াইয়ে রেনেসেঁর বিপক্ষে ২-০ গোলে হেরেছে ক্রিস্তোফ গালতিয়েরের দল। এই পরাজয়ে অবশ্য পয়েন্ট টেবিল থেকে নড়তে হয়নি মেসি-এমবাপেদের। ২৮ ম্যাচ খেলে ৬৬ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের শীর্ষে। অন্যদিকে পিএসজিকে হারিয়ে সমান ম্যাচ খেলে ৫০ পয়েন্ট নিয়ে পাঁচে এসেছে রেনেসঁ।

পার্ক ডে প্রিন্সেসে বল দখলে আধিপত্য ছিল স্বাগতিক দলের। সুযোগও এসেছিল বেশ কয়েকবার। তবে সে সুযোগ আর কাজে লাগাতে পারেননি মেসি-এমবাপেরা। রেনেসঁও ছেড়ে কথা বলেনি ফরাসি জায়ান্টদের। আক্রমণ-প্রতি আক্রমণের ম্যাচে ৪৫ মিনিটে প্রথম সুযোগ কাজে লাগায় সফরকারী দল। টোকো ইকাম্বির গোলে ১-০ ব্যবধানে এগিয়ে প্রথমার্ধ শেষ করে রেনেসঁ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন আরনাউড কালিমুয়েন্দো। এরপর লড়াই জমে উঠলেও গোলের দেখা পায়নি কোনো দল। ২-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে রেনেসঁ।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নিজেদের পারফরম্যান্স নিয়ে দুঃখ প্রকাশ করেছেন পিএসজি মিডফিল্ডার ভিতিনহা। বলেছেন, ‘আমরা খুব বাজে খেলেছি। বলার মতো খুব কমই আছে। যারা সবসময় আছে তাদের জন্য আমি দুঃখিত। এটা আমরা নই, এটা আমাদের দল নয়। আমরা খুব, খুব দুঃখিত কারণ আমরা এটি কখনই কল্পনা করিনি। ক্লাব এটির যোগ্য নয়। এটি যথেষ্ট নয়। পরের ম্যাচে আমাদের আরও ভাল করতে হবে।’

Tags: এমবাপেপিএসজিমেসিরেনেসঁলিগ ওয়ানলিড স্পোর্টসলিল
Previous Post

নিউইয়র্কে মসজিদ ‘আবু হুরায়রা’ উদ্বোধন

Next Post

খোকন-কাজলসহ বিএনপির আইনজীবীদের হাইকোর্টে আগাম জামিন

Next Post
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

খোকন-কাজলসহ বিএনপির আইনজীবীদের হাইকোর্টে আগাম জামিন

পুলিশ কর্মকর্তারা সংবাদ সম্মেলনে বসে, পেছনে ব্যানার দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১২০ টাকায় ৮৭ জন পুলিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT