চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা দুই মাস তিন বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:25 অপরাহ্ন 02, ফেব্রুয়ারি 2026
in - টপ লিড নিউজ, অর্থনীতি
A A
রোলড ডলার নোট ও বাংলাদেশ ব্যাংকের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি ২০২৫-২৬ অর্থবছরের ডিসেম্বরের পর জানুয়ারিতেও তিন বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জানুয়ারি মাসে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে এসেছে ৩১৭ কোটি ডলার। আগের মাস ডিসেম্বরেও এসেছিল ৩২২ কোটি ডলার।

সাধারণত রমজান ও ঈদকে কেন্দ্র করে প্রবাসী আয় বাড়ে। তবে এবার জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেও রেমিট্যান্স প্রবাহ বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দেশের ইতিহাসে এটি তৃতীয়বারের মতো কোনো মাসে তিন বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স আসার ঘটনা। এর আগে গত বছরের রমজান ও ঈদের মাস মার্চে দেশে এসেছিল সর্বোচ্চ ৩৩০ কোটি ডলার। চলতি বছরের জানুয়ারির রেমিট্যান্স গত বছরের একই মাসের তুলনায় ৪৫ শতাংশের বেশি। গত বছরের জানুয়ারিতে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২১৮ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে প্রবাসীরা মোট এক হাজার ৯৪৪ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল এক হাজার ৫৯৬ কোটি ডলার। এ হিসাবে এক বছরে রেমিট্যান্স বেড়েছে ৩৭৪ কোটি ডলার, যা প্রবৃদ্ধির হার ২১ দশমিক ৭৬ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ভোটের আগে প্রবাসী আয়ের ইতিবাচক প্রভাব পুরো অর্থবছরের রেমিট্যান্সে পড়ছে। পাশাপাশি অর্থ পাচার ও হুন্ডি প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়ায় বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বেড়েছে।

রেমিট্যান্স বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও শক্তিশালী হয়েছে। গত ২৯ জানুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩ দশমিক ১৮ বিলিয়ন ডলার। বিপিএম৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ২৮ দশমিক ৬৮ বিলিয়ন ডলার।

রিজার্ভ বাড়ার ফলে আমদানিতে ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি হলেও ডলারের বড় কোনো সংকট দেখা যায়নি। দীর্ঘদিন ধরে ডলারের বিনিময় হার ১২২ টাকায় স্থিতিশীল রয়েছে।

Tags: অর্থ পাচারঅর্থনীতিআমদানিডলারনির্বাচনপ্রবাসী আয়প্রবাসী বাংলাদেশিবাংলাদেশ ব্যাংকবিনিময় হারবৈদেশিক মুদ্রাবৈদেশিক লেনদেনব্যাংকিং খাতরিজার্ভরেমিট্যান্সহুন্ডি
Previous Post

ফ্রি মোমোর লোভে পরিবারের গয়না দিয়ে দিল ছাত্র

Next Post

ঢাকা-১১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট

Next Post
ছবি: সংগৃহীত

ঢাকা-১১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট

এলপিজি’র দাম নিয়ে সিদ্ধান্ত বিকালে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT