চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তারেক মাসুদের অকাল প্রয়াণ চলচ্চিত্রের জন্য অপূরণীয় ক্ষতি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:28 অপরাহ্ন 12, জুন 2023
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে বক্তা ও উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় ১১ থেকে ১৩ জুন পর্যন্ত ৩ দিনব্যাপী বাংলাদেশের প্রয়াত চলচ্চিত্র, নাট্য ও যাত্রা শিল্পের গুণীজন স্মরণে ‘স্মৃতি সত্তা ভবিষ্যত’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রবিবার (১১ জুন) সন্ধ্যায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী। প্রথম দিন চলচ্চিত্র পরিচালক প্রয়াত তারেক মাসুদ স্মরণে আলোচনা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী আয়োজনে আলোচক হিসেবে ছিলেন মোরশেদুল ইসলাম এবং মইনুদ্দীন খালেদ। এছাড়া সভাপতি হিসেবে ছিলেন শামীম আখতার। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন প্রসূন রহমান।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে মহাপরিচালক বলেন-`চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের অকাল মৃত্যুতে আমরা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। সড়ক দুর্ঘটনায় মিশুক মুনীরসহ অনেক গুণী মানুষকে আমাদের হারাতে হয়েছে। যা এই শিল্পের জন্য অপূরণীয় ক্ষতি।’

চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ‘মাটির ময়না’ সিনেমা নিয়ে পরিচালকের সাথে কথোপোকথনের স্মৃতিচারণের পাশাপাশি তাঁর নির্মিত সিনেমার গভীরের বিষয়বস্তু ও মর্মার্থ অনুধাবনের বিষয়গুলো তুলে ধরেন মহাপরিচালক। চলচ্চিত্র ভাবনা ও দর্শন নিয়ে এই প্রজন্মের কাছে তারেক মাসুদ শিক্ষণীয় এবং অনুসরণীয় বলেও আলোচনায় তুলে ধরেন বক্তারা।

পরে প্রদর্শিত হয় তারেক মাসুদ নির্মিত চলচ্চিত্র ‘রানওয়ে’।

আয়োজনে সোমবার (১২ জুন) আলমগীর কবির ও সারাহ কবরীকে, মঙ্গলবার (১৩ জুন) নাট্যকার মুনীর চৌধুরী এবং অমলেন্দু বিশ্বাসকে স্মরণ করা হবে।

Tags: তারেক মাসুদমোরশেদুল ইসলামরানওয়েলিড বিনোদনশিল্পকলাসিনেমা
Previous Post

কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বরিশালে উৎসবমুখর নির্বাচন

Next Post

ইতালিকে হারিয়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে

Next Post
উরুগুয়ে ফুটবল দল বিশ্বকাপ জিতেছে, ট্রফি হাতে উল্লাসে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতালিকে হারিয়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে

জেনি, ব্ল্যাকপিঙ্কের সদস্য, সুন্দর চেহারা ও স্টাইলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্ভেলে 'ব্ল্যাকপিঙ্ক'-এর জেনি?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT