চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রয়াণ দিবসে ‘মুখোমুখি বাদল রহমান’  

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:25 অপরাহ্ন 10, জুন 2023
in বিনোদন
A A
বাদল রহমানের ছবি, প্রয়াণ দিবসের স্মরণে ফ্রেমে বন্দী. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযোদ্ধা, চলচ্চিত্রকার, লেখক ও বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম পথিকৃৎ বাদল রহমানের ১৩তম প্রয়াণ দিবস রবিবার (১১ জুন)। ২০১০ সালের এই দিনে বাদল রহমান ৬২ বছর বয়সে প্রয়াত হন। চলচ্চিত্রকার বাদল রহমান বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্রের নির্মাতা, চলচ্চিত্র বিষয়ক গ্রন্থের লেখক ও চলচ্চিত্র শিক্ষক ছিলেন।

গত শতাব্দীর ষাটের দশকের উত্তাল রাজনৈতিক আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিলেন কখনও কর্মী, কখনও সম্মুখ সারির সাংস্কৃতিক নেতা ও সংগঠক। চলচ্চিত্র শিক্ষক হিসেবে চলচ্চিত্রকার বাদল রহমান বাংলাদেশে চলচ্চিত্র শিক্ষার প্রসারে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনি আজীবন দেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন নেতৃত্বের ভূমিকায়।

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি প্রতি বছরের মত এবছরও চলচ্চিত্রকার বাদল রহমানকে স্মরণ করে আয়োজন করেছে বাদল রহমান স্মরণ অনুষ্ঠান। এ বছর বাদল রহমান স্মরণ আয়োজনে ‘মুখোমুখি বাদল রহমান’ গ্রন্থের পাঠ-পর্যালোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। চলচ্চিত্র নির্মাতা, লেখক ও সংগঠক বেলায়াত হোসেন মামুনের সাক্ষাৎকারগ্রন্থ ‘মুখোমুখি বাদল রহমান’। এ গ্রন্থটিতে চলচ্চিত্রকার বাদল রহমানের সাথে বেলায়াত হোসেন মামুনের কথোপকথনের উঠে এসেছে বাদল রহমানের জীবন এবং বাংলাদেশের পঞ্চাশ, ষাট, সত্তরের দশকের উত্তাল সময়। যে সময়ে গঠিত হয়েছে বাংলাদেশের স্বাধিকার আন্দোলন, মুক্ত হয়েছে দেশ। এই গ্রন্থে মুক্তিযুদ্ধ, চলচ্চিত্র ও সংস্কৃতির রাজনৈতিক বিচারের প্রশ্নে চলচ্চিত্রকার বাদল রহমান ব্যক্তিক ইতিহাসের ঘটনাক্রম থেকে জাতীয় ইতিহাস উন্মোচন করেছেন। আর এই গ্রন্থের পাঠ-পর্যালোচনা অনুষ্ঠান রবিবার হতে চলেছে।

মুক্তিযোদ্ধা, চলচ্চিত্রকার, বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম পুরোধা বাদল রহমানের ১৩তম প্রয়াণ দিবস উপলক্ষে বাদল রহমান স্মরণ ও ‘মুখোমুখি বাদল রহমান’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান হবে রবিবার সন্ধ্যা ৬টায়, কাঁটাবনের পাঠক সমাবেশে।

আয়োজনে ‘মুখোমুখি বাদল রহমান’ গ্রন্থের পাঠ-আলোচনা করবেন চলচ্চিত্র গবেষক ও লেখক অনুপম হায়াৎ, চলচ্চিত্র শিক্ষক ও সম্পাদক জুনায়েদ হালিম, ঢাকা ডক ল্যাবের পরিচালক ও চলচ্চিত্র প্রাবন্ধিক তারেক আহমেদ এবং চলচ্চিত্র সংসদকর্মী ও সংগঠক বিপ্লব মোস্তাফিজ।

আয়োজনে সভাপতিত্ব করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি, চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন। আলোচনা সঞ্চালনা করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক চলচ্চিত্র নির্মাতা অদ্রি হৃদয়েশ।

Tags: চলচ্চিত্রচলচ্চিত্রকারবাদল রহমানমুক্তিযোদ্ধালিড বিনোদনলেখকসিনেমা
Previous Post

টেস্ট খেলতে ঢাকায় আফগানদের আগমন

Next Post

দুইবার প্রতারণার শিকার হয়েছি, এখন আর তা হবে না: মির্জা ফখরুল

Next Post
মির্জা ফখরুলের সংবাদ সম্মেলনে বক্তৃতা ও সাংবাদিকদের প্রশ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুইবার প্রতারণার শিকার হয়েছি, এখন আর তা হবে না: মির্জা ফখরুল

ব্যক্তির হাতে বিভিন্ন দেশের মুদ্রা ধরানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঋণগ্রস্ত পাকিস্তানে সরকারি কর্মীদের বেতন ৩৫ শতাংশ বাড়ছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT