চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহীদজায়া মুশতারী শফীকে হারানোর এক বছর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:18 অপরাহ্ন 20, ডিসেম্বর 2022
in শিল্প সাহিত্য
A A
মুশতারী শফী শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদজায়া বরেণ্য সাহিত্যিক, মুক্তিযোদ্ধা, নারীনেত্রী বেগম মুশতারী শফীকে হারানোর এক বছর পূর্ণ হলো মঙ্গলবার (২০ ডিসেম্বর)। গেল বছরের এই দিনে তিনি প্রয়াত হন। 

তার প্রথম প্রয়াণ দিবসে পারিবারিক উদ্যোগে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে চট্টগ্রামে। সেই সঙ্গে চট্টগ্রাম উদীচী শিল্পীগোষ্ঠীও ‘স্বাধীনতা আমার রক্তঝরা দিন’ এর এই লেখিকাকে নিয়ে স্মরণ অনুষ্ঠান করছে।

চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানিয়েছেন বেগম মুশতারী শফীর কন্যা রুমানা শফী।

মুশতারী শফী ১৯৩৮ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক একাধিক গ্রন্থ রচনা করেছেন। এরমধ্যে ‘স্বাধীনতা আমার রক্তঝরা দিন’ ছাড়াও বিশেষ উল্লেখযোগ্য ‘মুক্তিযুদ্ধে চট্টগ্রামের নারী’, ‘চিঠি, জাহানারা ইমামকে’।

এছাড়াও প্রবন্ধ, উপন্যাস, ভ্রমণকাহিনি, কিশোর গল্পগ্রন্থ, স্মৃতিচারণমূলক গ্রন্থও রয়েছে তারা।

৬০ দশকে মুশতারী শফী চট্টগ্রামে ‘বান্ধবী সংঘ’ নামে নারীদের একটি সংগঠন প্রতিষ্ঠার পাশাপাশি তিনি ‘বান্ধবী’ নামে একটি পত্রিকা প্রকাশ করেন। এবং ‘মেয়েদের প্রেস’ নামে একটি ছাপাখানা চালু করেন।

শহীদজায়া ও শহীদভগ্নি বেগম মুশতারী শফী চট্টগ্রাম উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি ছিলেন। তিনি একাধারে সাহিত্যিক, সম্পাদক, বেতার ব্যক্তিত্ব, উদ্যোক্তা, নারীনেত্রী, সমাজ সংগঠক এবং সর্বোপরি সাহসী মুক্তিযোদ্ধা।

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় তার স্বামী ডা. মোহাম্মদ শফী ও তার বিশ্ববিদ্যালয়-পড়ুয়া ছোটভাই এহসান শহীদ হন।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অনন্য ভূমিকা রাখায় ২০১৬ সালে মুশতারী শফীকে ‘ফেলোশিপ’ প্রদান করে বাংলা একাডেমি। ২০২০ সালে ‘রোকেয়া পদক’ এ ভূষিত হন তিনি।

Tags: ছাপাখানাবইবিইবেগম মুশতারী শফীশহীদজায়া
Previous Post

মুক্ত সংস্কৃতি, মুক্ত চলচ্চিত্রের পথ সন্ধানে জাতীয় সভা

Next Post

নগদ’এ পুলিশ সদস্যদের যেকোন লেনদেন চার্জ ফ্রি

Next Post
চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত, এক ব্যক্তি বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নগদ’এ পুলিশ সদস্যদের যেকোন লেনদেন চার্জ ফ্রি

খুলনা বিভাগের উন্নয়নকৃত মহাসড়ক উদ্বোধন, যানবাহন চলাচল, শহর ও নদীর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনা বিভাগের উন্নয়নকৃত মহাসড়ক উদ্বোধন আগামীকাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT