চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পূজা উপলক্ষে বড়পর্দায় তিন সিনেমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:47 অপরাহ্ন 26, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
বাংলাদেশের সিনেমা পোস্টার, পূজা উৎসবের জন্য বড় পর্দায় মুক্তি পায়. Channel i News - চ্যানেল আই নিউজ

একের পর হল বন্ধের খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যে দুর্গাপূজা উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পেল তিন সিনেমা। এগুলো হচ্ছে সাবা, স্বপ্নে দেখা রাজকন্যা এবং উদীয়মান সূর্য।

ঢাকঢোল পিটিয়ে প্রচার প্রচারণা ছাড়াই  সিনেমাগুলো মুক্তি পাচ্ছে। শুধু কিছুটা ব্যতিক্রম মেহজাবীন চৌধুরী অভিনীত ‘সাবা’।

বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনীত প্রথম ও মুক্তিপ্রাপ্ত দ্বিতীয় সিনেমা ‘সাবা’। এটি পরিচালনা করেছেন মাকসুদ হোসাইন। বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স, মহাখালীর এসকেএস টাউয়ার, মিরপুর সনি স্কয়ার, যমুনা ব্লকবাস্টার, শ্যামলী, মমইন বগুড়া, সিনেস্কোপ নারায়ণগঞ্জ এই সাতটি প্রেক্ষাগৃহে চলছে ‘সাবা’।

মেহজাবীন চৌধুরী বলেন, ‘আমি চরিত্রটা পড়েই বুঝেছিলাম, এড়িয়ে যাওয়া সম্ভব নয়। আমাকে এটি করতেই হবে। এ ধরনের চরিত্রে আগে কখনও অভিনয় করিনি। তাই ‘সাবা’ আমার কাছে একেবারেই নতুন অভিজ্ঞতা। আশা করছি, দর্শকও সিনেমাটি পছন্দ করবেন। মা এবং মেয়ে ৯০ মিনিট দৈর্ঘ্যের ‘সাবা’ সিনেমায় মেহজাবীন চৌধুরী ছাড়াও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, মোস্তফা মনোয়ার।

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ সিনেমাটি দেশের বিভিন্ন জেলার ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এই সিনেমাটির দৃশ্যধারণ করা হয়েছে কোভিড মহামারির বছর (২০২০ সালে)। দৃশ্যধারণের পাঁচ বছর পর আলোর মুখ দেখছে সিনেমাটি। এতদিন নানা কারণে সিনেমাটি থমকে ছিল। তবুও সিনেমাটি নিয়ে আশাবাদী এর নির্মাতা। ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ সিনেমাটি ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

পরিচালক মানিক বলেন, আমরা গল্পনির্ভর একটি সিনেমা বানিয়েছি। আশা করছি, দর্শকরা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি উপভোগ করবেন। চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা নিশাত নাওয়ার সালওয়া। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সুদীপ্ত সাঈদ খান। গান লিখেছেন সুদীপ কুমার দীপ। সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত।

মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে জন্ম নেওয়া এক অমলিন প্রেমের গল্পে নির্মিত এস. এম. শফিউল আযম পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘উদীয়মান সূর্য’ সাতটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এতে কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন সাদমান সামীর ও কান্তা নুর।

নির্মাতা শফিউল আযম বলেন, ‘মুক্তিযুদ্ধ কেবল একটি ঐতিহাসিক অধ্যায় নয়, এটি বাঙালি জাতির আত্মপরিচয়ের প্রতীক। এই সিনেমায় দেশপ্রেমের কথা বলা হয়েছে এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর চেষ্টা করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময়ের প্রেমের গল্পও তুলে ধরা হয়েছে। প্রেম, ভালোবাসা, অ্যাকশন, গান সব মিলিয়ে দর্শকদের ভালো লাগবে আশা করছি।’

এতে অভিনয় করেছেন শিশির আহমেদ, তামান্না জুলি, ওবিদ রেহান, আনোয়ার সিরাজী, গুলশান আরা পপি, এবিএম সোহেল রশীদ, বিল্লু, শাহেলা আক্তার, সাদিয়া আফরিন, আহমেদ সাজু প্রমুখ।

Tags: দুর্গাপূজাদূর্গা পূজামেহজাবীনলিড বিনোদনসাবা
Previous Post

অ্যামাজনকে ২ দশমিক ৫ বিলিয়ন ডলার জরিমানা

Next Post

নিত্যপণ্যের লাগামহীন দামে বিপাকে ক্রেতারা

Next Post
বাজারে সবজি ও ফলমূল বিক্রেতাদের সঙ্গে ক্রেতাদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

নিত্যপণ্যের লাগামহীন দামে বিপাকে ক্রেতারা

বাগেরহাটে রিমান্ডে থাকা আসামির মৃত্যু সংবাদে পুলিশ ও অ্যাম্বুলেন্স উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাগেরহাটে রিমান্ডে থাকা আসামির মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT