চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লিগ্যাল এইড’ এর কল্যাণে এক দিনেই কারাগার থেকে মুক্তির প্রক্রিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:31 অপরাহ্ন 24, জুন 2025
in বাংলাদেশ
A A
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ ও শিক্ষার্থীর উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

আদালতের রায়ে খালাসপ্রাপ্ত হয়েও ছয় বছর যাবৎ অকারণে কারাবন্দি মো. মাসুদ রানা ওরফে পুতুল ‘লিগ্যাল এইড’ এর কল্যাণে এক দিনেই কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার (২৪ জুন) এক বিবৃতিতের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে সকালে কেরানীগঞ্জস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

বিবৃতিতে বলা হয়, আদালতের রায়ে খালাসপ্রাপ্ত হয়েও ছয় বছর যাবৎ অকারণে কারাবন্দি মো. মাসুদ রানা ওরফে ‘পুতুল’। ঢাকার দায়রা আদালতের একটি মামলায় ২০১৩ সালে তিনি খালাস পেলেও ২০২০ সালে একই মামলায় আবার তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

শুরুতে তাকে রাখা হয় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয়কারাগারে। পরে চলতি বছরের ২১ মার্চ থেকে কেরানীগঞ্জস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

গতকাল ২৩ জুন বিকেলে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক সৈয়দ আজাদ সুবহানী বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক কারা অধিদপ্তর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। এরপর বিষয়টির সত্যতা উদঘাটনের নিমিত্ত আজ সকালে কেরানীগঞ্জস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন। পরে সত্যতা উদঘাটিত হলে যথাযথ আইনি প্রক্রিয়ায় পুতুলের মুক্তির ব্যবস্থা গ্রহণ করা হয়।

এছাড়াও জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক এবং ঢাকার জেলা জজ কারাবন্দিদের মধ্যে লিগ্যাল এইড সেবাগ্রহীতাসহ অন্যান্য কারাবন্দিদেরকে সরকারের লিগ্যাল এইড কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং বিভিন্ন প্রচার-সামগ্রী বিতরণ করেন।

পরিচালক বলেন, প্রত্যেক নাগরিকের ন্যায়বিচারপাওয়ার অধিকার নিশ্চিত করাই রাষ্ট্রের অঙ্গীকার।

কারা পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা জেলারভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ নাসরিন জাহান, ঢাকার জেলা লিগ্যাল এইড অফিসার মো. সায়েম খান, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সহকারী পরিচালক ফারিন ফারজানা ও তৌফিকুল ইসলাম, সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার এবং কারা-কর্মকর্তাবৃন্দ।

Tags: লিগ্যাল এইড
Previous Post

রাহাত ফতেহ আলীর সঙ্গে গান, রুবাইয়াতের জীবনের বড় অর্জন!

Next Post

চ্যানেল আই’র বান্দরবান প্রতিনিধির বাবা মারা গেছেন

Next Post
বান্দরবান প্রতিনিধির বাবা ও তার ছেলে ছবি, শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই’র বান্দরবান প্রতিনিধির বাবা মারা গেছেন

বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে খেলছে, ক্রিকেট ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT