চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশকে পিটিয়ে আসামিকে ছিনিয়ে নিলেন স্বজনরা

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
11:03 অপরাহ্ন 18, মে 2024
in জনপদ, টাঙ্গাইল
A A
বাংলাদেশ পুলিশ সদস্যরা জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের ধনবাড়ীতে পুলিশকে পিটিয়ে হ্যান্ডকাপসহ এক আসামিকে  ছিনিয়ে নিয়েছে তার স্বজনরা। শনিবার (১৮ মে) বিকেলে উপজেলার বানিয়াজান ইউনিয়নের পঞ্চাশী গ্রামের গাজীবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

ওই আসামি একই এলাকার পঞ্চাশী গ্রামের হাছেন আলীর ছেলে কাকন।

তিনি সম্প্রতি পাশের এলাকায় একজনকে কুপিয়ে আহত করার ঘটনায় পলাতক ছিলেন। তাছাড়াও তিনি একাধিক মামলার আসামি বলে জানা গেছে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, গত রমজানের শুরুতে কথা কাটাকাটির জেরে পাশের বাজিতপুর গ্রামের সৈয়দ আলী মন্ডলের ছেলে মিজানুর রহমানকে কুপিয়ে আহত করে কাকন। এ ঘটনায় মামলা দায়েরের পর থেকে পলাতক ছিল সে।

কাকনের এক চাচী শুক্রবার রাতে মারা গেলে শনিবার বিকেলে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফনের ব্যবস্থা করা হয়। পলাতক আসামী কাকন তার চাচীর জানাজায় অংশ নিতে বাড়িতে আসার খবরে ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সিদ্দিক হোসেন তিন সঙ্গী নিয়ে গাজীবাড়ী যান। জানাজা শেষে কাকনকে আটক করে পুলিশ।

এ সময় কাকনের স্বজনরা ক্ষুব্দ হয়ে পুলিশের ওপর আক্রমণ চালায়। পরে হ্যান্ডকাপ পরা অবস্থায় পালিয়ে যায় কাকন।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) হাবিবুর রহমান জানান, মামলার আসামীকে জানাজার অনুষ্ঠান থেকে আটকের পর স্বজনদের সহায়তায় পালিয়ে গেছে। তবে পুলিশের ওপর কোন হামলার ঘটনা ঘটেনি। আসামীকে আটকের চেষ্টা অব্যাহত আছে।

Previous Post

আবারও বেড়েছে স্বর্ণের দাম, রোববার থেকে কার্যকর

Next Post

পরকীয়ায় আসক্ত পাখিরা, বাড়ছে ডিভোর্সের সংখ্যা!

Next Post
দুটি পাখি বন্ধুত্বপূর্ণভাবে মাথা নাড়াচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পরকীয়ায় আসক্ত পাখিরা, বাড়ছে ডিভোর্সের সংখ্যা!

শের-ই-বাংলায় ক্রিকেট উৎসবের সন্ধ্যায় খেলোয়াড় ও দর্শকদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

শের-ই-বাংলায় ক্রিকেট উৎসবের সন্ধ্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT