চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালায়ালাম যে সিনেমাটির হাইপ এখন তুঙ্গে!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:29 অপরাহ্ন 12, মার্চ 2025
in বিনোদন
A A
বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষদের ছবি, সামাজিক বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাম্প্রতিক মালায়ালাম সিনেমায় অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র হয়ে উঠেছে ‘রেখাচিত্রম’। আসিফ আলি, আনাস্বারা রাজন, মনোজ কে. জয়ন, সিদ্দিকসহ আরও অনেকের অভিনয়ে এই রহস্য-থ্রিলারটি বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে। এছাড়াও এটি ইতিমধ্যেই ডিজিটাল প্ল্যাটফর্মেও জায়গা করে নিয়েছে।

৭ মার্চ ‘রেখাচিত্রম’ স্ট্রিমিং প্ল্যাটফর্ম সনি লিভে মুক্তি পায় এবং অল্প সময়ের মধ্যেই সিনেমাটি দর্শকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পায়। সোশ্যাল মিডিয়া ঘেঁটে দেখা গেছে, অনেক দর্শকই ছোট পর্দায় ছবিটি দেখার পর নিজেদের মতামত শেয়ার করেছেন।

শুরুতেই, দর্শকের একাংশ স্বীকার করেছেন যে সিনেমার টাইটেল প্রেজেন্টেশন বা শুরুর অংশই তাদের আগ্রহ বাড়িয়ে তুলেছে এবং পুরো সিনেমার জন্য সঠিক মেজাজ সেট করেছে।

মধ্যবিত্ত পরিবারের জীবন ও সংগ্রামের গল্পের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ অনেক দর্শক ক্রাইম ড্রামাটির প্রশংসা করেছেন এবং বলেছেন যে এটি আসলেই প্রচারণা পাওয়ার যোগ্য! অনেকে একমত হয়েছেন যে ছবির দৃশ্যগুলো চমকপ্রদ এবং চিত্রনাট্য দর্শকদের শেষ পর্যন্ত আগ্রহ ধরে রাখতে সক্ষম।

বিশেষ করে পুলিশ-সম্পর্কিত দৃশ্যগুলো বেশ প্রশংসা কুড়িয়েছে, কারণ এগুলো অত্যন্ত নিখুঁতভাবে নির্মাণ করা হয়েছে। এছাড়া, চমকপ্রদ ক্লাইম্যাক্স দর্শকদের জন্য দেখার মতো বলে অভিহিত করেছেন অনেকে।

তবে, সিনেমার সবচেয়ে আলোচিত দিকগুলোর মধ্যে একটি হলো মালায়ালাম সিনেমার সুপারস্টার মামুট্টির বিশেষ দৃশ্য! যেখানে তাকে এআই প্রযুক্তির মাধ্যমে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে! মালায়ালাম সিনেমায় এই ধরনের প্রযুক্তির ব্যবহার আগে কখনো দেখা যায়নি, যা দর্শকদের মধ্যে দারুণ আগ্রহ সৃষ্টি করেছে বলে প্রতিবেদনে বলা হচ্ছে।

বিভিন্ন চরিত্রের অভিনেতাদের ছবি, সিনেমার প্রচারমূলক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ যদিও সিনেমাটি বেশিরভাগ ক্ষেত্রে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে, কিছু দর্শক সমালোচনাও করেছেন। একাংশের মতে, সিনেমার গল্প বেশ গড়পড়তা! কিছু দর্শক মনে করেন, সিনেমাটি প্রচারণার তুলনায় প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে, প্রথমার্ধ বেশ ধীরগতির, যা গল্পের গতি কমিয়ে দেয় এবং দর্শকদের আগ্রহ হারানোর কারণ হতে পারে।

‘রেখাচিত্রম’ পরিচালনা করেছেন জোফিন টি. চাকো এবং এর গল্প লিখেছেন রামু সুনীল। –পিঙ্কভিলা

Tags: এআইমামুট্টিমালায়ালামলিড বিনোদনসিনেমা
Previous Post

ঈদের দিন চ্যানেল আইয়ে অনন্ত-বর্ষার যে ছবির টিভি প্রিমিয়ার

Next Post

শমী কায়সারকে জামিন দিয়েছেন হাইকোর্ট

Next Post
শমী কায়সার আদালত ভবনে জামিনের জন্য উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শমী কায়সারকে জামিন দিয়েছেন হাইকোর্ট

প্রার্থনারত মুসল্লির silhouette, আকাশে সূর্যাস্তের আলো. Channel i News - চ্যানেল আই নিউজ

রমজানের মাগফিরাতের ১০ দিন ক্ষমা লাভের সুবর্ণ সুযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT