চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন সাদ-বাঁধনসহ ৭ জন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:55 অপরাহ্ন 25, জুন 2021
in বিনোদন
A A
ঢাকা ছাড়লেন সাদ, বাঁধনসহ ৭ জন কানের উদ্দেশ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবার বিশ্বের মর্যাদাপূর্ণ কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশনে স্থান করে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। এই উৎসবে যোগ দিতেই শুক্রবার ভোর ৪টা ২৫ মিনিটে কাতার এয়ারওয়েজের বিমানে চড়ে প্যারিসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ সহ মোট ৭ জন।

চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটির সগ-প্রযোজক রাজিব মহাজন। তিনি জানান, কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে শুক্রবার ভোরে র ফ্লাইটে দেশ ত্যাগ করেছেন নির্মাতা সাদ সহ এই সিনেমার কেন্দ্রীয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন, নির্বাহী প্রযোজক বাবু, সাউন্ড ইঞ্জিনিয়ার শৈব, কালারিস্ট চিন্ময়, প্রোডাকশন ডিজাইনার উজ্জ্বল, সিনেমাটোগ্রাফার তুহিন।

মহাজন জানান, অনেক শঙ্কা থাকার পরও বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে তিনি সহ ভিসা হাতে পান ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রের মোট আট সদস্য। এরমধ্যে সাতজন ইতিমধ্যে রওনা হয়েছেন।

ভিসা পাওয়ার পরও ব্যক্তিগত কারণে এই উৎসবে যোগ দিতে পারছেন না বলেও জানান ‘রেহানা মরিয়ম নূর’ এর সহ-প্রযোজক রাজিব মহাজন। তিনি জানান, কান চলচ্চিত্র উৎসব ৬ জুলাই থেকে শুরু হলেও আমাদের টিমকে প্যারিসে গিয়ে ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এজন্যই হাতে সময় রেখে সবাই রওনা হয়েছেন।

অন্যদিকে এই সিনেমার প্রধান প্রযোজক জেরেমি চুয়াও ‘রেহানা মরিয়ম নূর’ টিমের সঙ্গে উপস্থিত থাকবেন কানের লাল গালিচায়। সিঙ্গাপুরের এই প্রযোজক ৬ জুলাইয়ে ফ্রান্সের কান শহরে পৌঁছাবেন। মহাজন বলেন, সিঙ্গাপুর থেকে যারা কানে যাবেন তাদের জন্য কোয়ারেন্টাইনে থাকার বাধ্যবাধকতা নেই। কারণ তারা ইতিমধ্যে ডবল ভ্যাকসিনেটেড!

কান উৎসবের ‘আনসার্টেন রিগার্ড’ [ভিন্ন দৃষ্টিকোণ] বিভাগ নিয়ে এবার বাংলাদেশের সিনেমাপ্রেমীদের আছে বাড়তি কৌতূহল। এবছর এই বিভাগে স্থান করে নিয়েছে তরুণ নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। এই সিনেমা সহ এ বছর মনোনয়ন পেয়েছে মোট ১৫ দেশের ১৮টি সিনেমা।

এ বিভাগে বিচারকদের সভাপতি হিসেবে এবার থাকছেন ব্রিটিশ নির্মাতা অ্যান্দ্রেয়া আর্নল্ড। বিচারক দলে আরও থাকছেন মার্কিন নির্মাতা মাইকেল কোভিনো, ফরাসী অভিনেতা এলসা জিলবারস্টেইন। আর্জেন্টিনার নির্মাতা ড্যানিয়েল বারম্যান এবং আলজেরিয়ান নির্মাতা মউনিয়া মেডৌর।

Tags: আজমেরী হক বাঁধনআবদুল্লাহ মোহাম্মদ সাদকানকান চলচ্চিত্র উৎসবঢাকাপ্যারিসফ্রান্সরেহানা মরিয়ম নূরলিড বিনোদনসিনেমা
Previous Post

ভূমধ্যসাগরে ভাসমান অবস্থায় ২৬৪ বাংলাদেশি উদ্ধার

Next Post

মেসির বার্সায় থেকে যাওয়া নিয়ে আশাবাদী বুসকেটস

Next Post
লিওনেল মেসি বার্সেলোনা জার্সিতে, চ্যাম্পিয়ন্স লিগের বল হাতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির বার্সায় থেকে যাওয়া নিয়ে আশাবাদী বুসকেটস

সাবিলা নূর ও অপূর্বের নাটকের দৃশ্য, ঐতিহ্যবাহী পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অপূর্ব’র যে গল্পের নায়িকা সাবিলা নূর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT