চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংস্কার কার্যক্রমকে নানা ষড়যন্ত্রের মাধ্যমে বাধাগ্রস্ত করা হয়েছে: নাহিদ ইসলাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:55 অপরাহ্ন 30, জুলাই 2025
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন, সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গত এক বছরে নানা ষড়যন্ত্রের মাধ্যমে সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করা হয়েছে। এগিয়ে নিয়ে যেতে দেয়া হয়নি। নতুন সংবিধানকে প্রতিষ্ঠা করতে দেয়া হয়নি। ফ্যাসিস্টের রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করতে দেয়া হয়নি। আমাদের ঘোষণাপত্র দেয়া হয়নি। আমরা এসব দাবী থেকে সরে যাইনি। আমরা সংগঠিত হয়ে এসব দাবি আদায় করে ছাড়ব।

বুধবার (৩০ জুলাই) নরসিংদীতে বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শেষে সন্ধ্যার দিকে জেলা এনসিপি আয়োজিত নরসিংদী পৌরসভা মোড়ে এক পথসভায় এসব কথা বলেন তিনি।

এসময় নাহিদ ইসলাম আরও বলেন, ৩ আগস্ট আমরা শহীদ মিনারে জড়ো হবো। শুধু নরসিংদীবাসী আসলেই আমাদের দাবি আদায় করে ছাড়ব। শুধু নরসিংদী, নারায়নগঞ্জ ও গাজীপুরবাসী আসলেই ঢাকা ভরাট হয়ে যাবে। আমরা নরসিংদীতে চাঁদাবাজ ও ভূমিদস্যু মুক্ত করতে চাই। আপনারা নরসিংদীতে জাতীয় নাগরিক পার্টিকে শক্তিশালী করুন। জাতীয় নাগরিক পার্টি পাঁচ মাসের মাথায় যে অভূতপূর্ব জনসাড়া ফেলেছে আগামী সংসদে, আগামী বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির জয়জয়কার হবে।

এসময় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বিএনপিকে ৩ আগস্ট শহীদ মিনারে সমাবেশে আসার আহ্বান জানিয়ে বলেন, এখনো সময় আছে সংস্কারের পক্ষে আসুন, শহীদদের সাথে থাকুন, আহতদের সাথে থাকুন। বাংলার মানুষ আবার আপনাদের জনপ্রিয় করবে তুলবে। যদি না থকেন তাহলে ভবিষ্যতে কি হবে বলতে পারি না।

এর আগে বিকেল ৩টায় নরসিংদী ক্লাবে শহীদ পরিবারের সাথে মত বিনিময় করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। পরে বিকেল ৫টার দিকে শহরের জেলখানার মোড় থেকে পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নরসিংদী পৌরসভা মোড়ে গিয়ে শেষ হয়। এসময় কয়েক হাজার দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের সংগঠক অ্যাডভোকেট শিরিন আক্তার শেলীসহ কেন্দ্রীয় কমিটি ও নরসিংদীর নেতৃবৃন্দ।

Tags: জাতীয় নাগরিক পার্টিজুলাই গণঅভ্যুত্থান বার্ষিকীদেশ গড়তে জুলাই পদযাত্রা
Previous Post

জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে রিলিজ পেয়েছেন আরও একজন

Next Post

সংবিধান বাতিল করে অস্বাভাবিক পরিস্থিতি তৈরির বিরুদ্ধে বিএনপি: হাসান মামুন

Next Post
বিএনপি সংবিধান বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবিধান বাতিল করে অস্বাভাবিক পরিস্থিতি তৈরির বিরুদ্ধে বিএনপি: হাসান মামুন

চেক ও ছবি সহ একটি সংবাদ প্রতিবেদনের ছবি, যেখানে একজন যুবকের ছবি রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সেই সমন্বয়কের বাসায় মিলল ২ কোটি ২৫ লাখ টাকার চেক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT