চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেফারিকে অর্থ প্রদানের অভিযোগে রেলিগেশনের শঙ্কায় বার্সেলোনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:06 পূর্বাহ্ন 16, ফেব্রুয়ারি 2023
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা ফুটবল ক্লাবের লোগো সহ স্টেডিয়াম দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বড় রকমের দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে বার্সেলোনা। কাতালান ক্লাবটির বিপক্ষে লা লিগার রেফারিদের টেকনিক্যাল কমিটির সহ-সভাপতি হোসে মারিয়া এনরিকেজ নেগ্রেইরাকে অনৈতিকভাবে প্রায় ১৪ লাখ ইউরো অর্থ প্রদানের অভিযোগ উঠেছে। ২০১৬-২০১৮ এই তিন মৌসুমে অর্থ প্রদান করা হয়। অভিযোগের বিষয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে।

এমন এক সময় খবরটি এলো, যখন বৃহস্পতিবার স্প্যানিশ জায়ান্টরা ইউরোপা লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মুখোমুখি হওয়ার প্রস্তুতিতে ব্যস্ত। লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সার পরিণতি কি হবে, তাই নিয়ে ফুটবল দুনিয়ায় ছড়িয়েছে কৌতূহল।

গত বুধবার স্প্যানিশ রেডিও কাদেনা সের-এর এক অনুষ্ঠানে অভিযোগ করা হয়, হোসে মারিয়া এনরিকেজ নেগ্রেইরার প্রতিষ্ঠান ‘ডিএএসএনআইএল নাইন্টি ফাইভ’-কে অর্থ প্রদান করে বার্সেলোনা। ২০১৬ সালে ৫ লাখ ৩২ হাজার ৭২৮ ইউরো, ২০১৭ সালে ৫ লাখ ৪১ হাজার ৭৫২ ইউরো ও ২০১৮ সালে ৩ লাখ ১৮ হাজার ২০০ ইউরো প্রদান করা হয়েছিল। জোসেপ মারিয়া বার্তামেউর বার্সেলোনার সভাপতি থাকা অবস্থায় এই অর্থ কেলেঙ্কারির ঘটনা ঘটে।

নেগ্রেইরা এবং তার ছেলে জাভিয়ের এনরিকেজ রোমেরো ইতিমধ্যে প্রসিকিউটর অফিসে সাক্ষ্য দিয়েছেন এবং নিজেদের নির্দোষ বলে দাবি করেছেন। সাক্ষ্য প্রদানকালে নেগ্রেইরার দাবি, ম্যাচের সময় রেফারির সঙ্গে খেলোয়াড়দের কেমন আচরণ করা উচিত, এসব বিষয়ে পরামর্শ দেয়া সাপেক্ষে স্প্যানিশ ক্লাবটি অর্থ দিয়েছিল।

তবে ট্যাক্স এজেন্সি খতিয়ে দেখেছে যে, বার্সেলোনার সঙ্গে নেগ্রেইরার প্রতিষ্ঠান ‘ডিএএসএনআইএল নাইন্টি ফাইভ’ এর অর্থ লেনদেন সংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ পাওয়া যায়নি।

অর্থ প্রদানের বিষয়টি নিয়ে বিবৃতিতে ব্যাখ্যা দিয়েছে বার্সেলোনা। সেখানে উল্লেখ করা হয়েছে,বার্সেলোনা অতীতে একজন বহিরাগত প্রযুক্তিগত পরামর্শদাতার সেবা গ্রহণ করেছিল। তিনি ভিডিও বার্তার মাধ্যমে স্পেনের নিচের স্তরের খেলোয়াড়দের জন্য প্রযুক্তিগত প্রতিবেদন সরবরাহ করেছিলেন।

বার্সেলোনা তাদের বিবৃতিতে আরও বলেছে, কেউ ক্লাবটির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, কাতালান ক্লাবটির বর্তমান সভাপতি হুয়ান লাপোর্তা চলমান তদন্তের মধ্যে ক্লাবের সুনাম রক্ষার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, সাম্প্রতিক রিপোর্টে তদন্তের জন্য বার্সা রেফারিকে টাকা দিয়েছে? এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এই তথ্য এমন সময় বেরিয়ে এসেছে, যখন বার্সা ভালো করছে। আমাদের ক্লাবকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা আমরা গ্রহণ করেছি।

Tags: ডিএএসএনআইএল নাইন্টি ফাইভনেগ্রেইরাবার্তামেউবার্সেলোনারেফারিলিড স্পোর্টস
Previous Post

নিউজিল্যান্ড ও ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

Next Post

বইমেলায় উপস্থিতির তুলনায় বিক্রি কিছুটা কম

Next Post
বইমেলায় উপস্থিতি ও বিক্রির ছবি, লেখক ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বইমেলায় উপস্থিতির তুলনায় বিক্রি কিছুটা কম

দুই ব্যক্তি হাসিমুখে একসঙ্গে ছবি তুলেছেন, একজন তরুণ ও একজন বৃদ্ধ।. Channel i News - চ্যানেল আই নিউজ

এখনও আইসিইউতে কুমার বিশ্বজিতের ছেলে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT