চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সুড়ঙ্গ’–‘দাগি’র পর নিশোর নতুন চ্যালেঞ্জ ‘দম’

ঈদুল ফিতরে মুক্তির ঘোষণা দিয়ে শুরু হচ্ছে চঞ্চল-নিশোকে নিয়ে রেদওয়ান রনির তৃতীয় সিনেমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:27 অপরাহ্ন 08, জুলাই 2025
in বিনোদন
A A
নতুন সিনেমার পোস্টার featuring three male actors with serious and smiling expressions. Channel i News - চ্যানেল আই নিউজ

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ‘দম’, যেখানে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রেদওয়ান রনি।

ক্যামেরার সামনে ও পেছনে এই দুই তারকার মেলবন্ধনে তৈরি হবে সিনেমাটি, যেটি আগামী ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।

নির্মাতা রেদওয়ান রনি জানান, ‘দম’ এক সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার গল্প। তার ভাষায়, “এই সিনেমায় আমরা তুলে ধরব কমন ম্যানের শক্তিকে। এমন একটি গল্প বহু বছর ধরে খুঁজছিলাম, যার কেন্দ্রীয় চরিত্র শুধু আমাকে নয়, দর্শকদেরও অনুপ্রাণিত করতে পারে।”

আফরান নিশো বলেন, “দেশে এমন গল্প নিয়ে সিনেমা হয়েছে বলে জানা নেই। ‘দম’ একটি সারভাইভাল ইনস্পিরেশনাল সিনেমা। গল্পে আছে উত্তেজনা, পারফরম্যান্সে রয়েছে চ্যালেঞ্জ—যা আমাকে দারুণভাবে টানে।” তিনি আরও জানান, ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’র মতো গল্পনির্ভর সিনেমার পর ‘দম’ হতে যাচ্ছে আরও বড় ক্যানভাসে নির্মিত পারফরম্যান্স-বেইজড ছবি।

সড়ক দুর্ঘটনায় রোনালদোর সতীর্থ জোতা নিহত, শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ প্রথমে ২০২৩ সালের ডিসেম্বরে যখন সিনেমাটির ঘোষণা আসে, তখন জানানো হয়েছিল এতে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। এরপর যুক্ত হন আফরান নিশো। এ নিয়ে প্রশ্ন ওঠে—চঞ্চল চৌধুরী থাকছেন কি না? বিষয়টি পরিষ্কার করে রেদওয়ান রনি জানান, “চঞ্চল চৌধুরী আছেন, নিশোও আছেন—দুজনকেই দেখা যাবে ‘দম’-এ।”

চঞ্চল চৌধুরী বলেন, “রেদওয়ান রনি পরিচালনায় ফিরছেন, এটা আমার জন্য আনন্দের। ‘দম’-এর গল্প অসাধারণ, খুবই চ্যালেঞ্জিং, আর যারা কাজ করছেন, সবাই আমার পছন্দের। দর্শকরাও সিনেমাটি দেখে চমকে যাবেন বলে আমার বিশ্বাস।”

নারী চরিত্রে কারা থাকছেন, শুটিং কবে শুরু হবে—এসব প্রশ্ন ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে। নির্মাতা জানিয়েছেন, শিল্পী নির্বাচন ও লোকেশন চূড়ান্ত করার কাজ চলছে। খুব শিগগিরই শুটিং শুরু হবে।

নিশো বাংলার জনপ্রিয় অভিনেতা, নতুন প্রোজেক্টের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি। এসভিএফ আলফা–আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, “নিশোকে নিয়ে আমাদের পরবর্তী বড় আয়োজনের সিনেমা ‘দম’। চিত্রনাট্য শেষ, প্রি-প্রোডাকশন চলছে, প্রোডাকশনে যাচ্ছি শিগগিরই। দর্শকদের প্রত্যাশা মেটাতে হলে ভালো গল্প ও বড় আয়োজন ছাড়া উপায় নেই।”

‘দম’ হচ্ছে রেদওয়ান রনির তৃতীয় চলচ্চিত্র। ‘চোরাবালি’ দিয়ে প্রথম সিনেমাতেই জয় করেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর জনপ্রিয় টিভি নাটক ও চরকির সিইও হিসেবে তার সফল পথচলা। এবার তিনি আবার ফিরছেন বড় পর্দায়, তার নতুন সিনেমা ‘দম’ নিয়ে।

Tags: ঈদের সিনেমাচঞ্চল চৌধুরীচরকিদমরেদওয়ান রনিলিড বিনোদনসিনেমা
Previous Post

হীরালাল সেন স্মারক বক্তৃতায় শামীম আখতার

Next Post

যেসব অর্জন সঙ্গী করে বুটজোড়া তুলে রাখলেন রাকিটিচ

Next Post
রাকিটিচের সঙ্গে অন্য ফুটবলারের উদযাপন, ফুটবল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

যেসব অর্জন সঙ্গী করে বুটজোড়া তুলে রাখলেন রাকিটিচ

খুলনায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার সন্ত্রাসীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনায় যৌথ বাহিনীর অভিযানে ৪ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার  

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT