চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘উঁকি’র আগেই নতুন ছবি নিয়ে আসছেন রনি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:29 অপরাহ্ন 13, সেপ্টেম্বর 2023
in বিনোদন
A A
রনি হাস্যোজ্জ্বল মুখে sunglasses পরে, প্রকৃতির মাঝে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১২ সালে মুক্তি পায় রেদওয়ান রনি পরিচালিত প্রথম সিনেমা ‘চোরাবালি’। এর চার বছর পর নির্মাণ করেন ‘আইসক্রিম’ নামের আরও একটি সিনেমা। দুটি ছবিই দর্শকপ্রিয়তা পায়। ‘আইসক্রিম’ মুক্তির প্রায় ৭ বছর কেটে গেলেও রনির কাছ থেকে নতুন কোনো সিনেমা পায়নি দর্শক।

বছর দুয়েক ধরে এই নির্মাতা ব্যস্ত দেশের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম চরকি নিয়ে। যে প্লাটফর্মটি তার হাত ধরেই আজ দর্শকপ্রিয়তার শীর্ষে! এই মাধ্যমটিতে রনি সিইও এর দায়িত্ব পালন করছেন। এরমধ্যে কি নতুন নির্মাণ নিয়ে আসা সম্ভব? নির্মাণ নিয়ে এসব প্রশ্ন প্রায়শই শুনতে হয় রনিকেও!

তবে আশার কথা হচ্ছে, এরইমধ্যে চরকি থেকেই ওয়েব ফিল্ম ‘উঁকি’র ঘোষণা এসেছে, মোস্তফা সরয়ার ফারুকীর তত্বাবধানে ‘মিনিস্ট্রি অব লাভ’ এর ১২টি সিনেমার একটি এটি। যেটি নির্মাণ করবেন রেদওয়ান রনি।

তবে এই নির্মাতা জানালেন, ‘উঁকি’ নয়, তার আগেই প্রেক্ষাগৃহের জন্য নিজের তৃতীয় সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তিনি।

সম্প্রতি রেদওয়ান রনি এসেছিলেন চ্যানেল আইয়ের নিয়মিত অনুষ্ঠান ‘তারকা কথন’-এ, সেখানে এসেই নিজের তৃতীয় সিনেমা নিয়ে মুখ খুলেন তিনি।

নির্মাণ থেকে এতোদিন কেন দূরে ছিলেন? এমন প্রশ্নে রনি বলেন, একসময় টেলিভিশনে অনেক কাজ করেছি আমরা। তারপর বড় একটা গ্যাপ, কোনো প্লাটফর্ম খুঁজে পাচ্ছিলাম না। চরকি প্লাটফর্মটি করার উদ্দেশ্যই হলো, আমার মত যারা নির্মাতারা আছেন; তাদের যেন মাঝখানে গ্যাপ না পড়ে। কন্টিনিউয়াসলি কাজ করার মতো একটা প্লাটফর্ম ডেভেলপ করার উদ্দেশ্যেই চরকি। যেখানে আমিও কাজ করতে পারি। গত দুই বছরে এটা আমরা করতে পেরেছি।

এখন আমি আবার নিজে ডিরেকশনে নিয়মিত হবো। চরকিতে ‘মিনিস্ট্রি অব লাভ’ এর ১২টি সিনেমার মধ্যে ক্লোজিং সিনেমা হিসেবে ‘উঁকি’ নামে একটি সিনেমা আমি নির্মাণ করবো। কিন্তু তার আগে আমি প্রেক্ষাগৃহের জন্য একটা সিনেমা করবো। ওই সিনেমা নিয়েই এই মুহূর্তে কাজ করছি। এখনও অফিশিয়াল ডিক্লারেশন দেইনি। নাম বলছি না, সিনেমার গল্প নিয়ে কাজ করছি। তবে এটুকু বলি, সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে।

Tags: অভিনয়ওটিটিচরকিপ্লাটফর্মরেদওয়ান রনিলিড বিনোদনসিনেমা
Previous Post

খাবারের দাম বৃদ্ধির প্রতিবাদে ক্যান্টিনে তালা

Next Post

নাভিনকে ফিরিয়ে বিশ্বকাপের দল দিলো আফগানিস্তান

Next Post
বাংলাদেশ নারী ক্রিকেট দল জয়ের উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নাভিনকে ফিরিয়ে বিশ্বকাপের দল দিলো আফগানিস্তান

দুটি ব্যক্তি একটি গাড়ির সামনে দাঁড়িয়ে আছেন, এক ব্যক্তি পরেছেন কালো টি-শার্ট ও সানগ্লাস।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইফের ধর্ম ও বয়সের ব্যবধান নিয়ে যা বললেন কারিনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT