চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত দলে ঝাঁক ধরে চোট, একাধিক পরিবর্তনের আভাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:25 অপরাহ্ন 21, জুলাই 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা অনুশীলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডে পাঁচ ম্যাচের অ্যান্ডারসন-টেন্ডুলকার টেস্ট সিরিজে তৃতীয়টিতে হেরে ২-১এ পিছিয়ে ভারত। সফরকারীরা সবশেষ লর্ডসে ২২ রানে হেরে সিরিজে পিছিয়ে আছে। ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াই। তার আগে ভারতকে একাদশে পরিবর্তনের কথা ভাবতে হচ্ছে। পেসার নিতীশ কুমার রেড্ডি হাঁটুর চোটে পড়েছেন, পরের টেস্টে তার খেলা হচ্ছে না।

চতুর্থ টেস্টে পেসার আর্শদীপ সিংকেও পাবে না গৌতম গাম্ভীরের দল। বুধবার গড়াতে চলা টেস্টে তাকেও চোটে বাইরে থাকতে হবে। শঙ্কা জেগেছে আরও পরিবর্তনের। পেসার আকাশ দীপও পড়েছেন চোটে।

ভারত বিবৃতিতে বলেছে, ‘২২ বর্ষী পেসার রেড্ডি ইতিমধ্যে ইংল্যান্ড ছেড়ে দেশে ফিরেছেন। আর্শদীপকেও নিবিড় পর্যবেক্ষণে রেখেছে মেডিকেল টিম। বেকেনহ্যামে নেটে অনুশীলনের সময় বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট পান আর্শদীপ।

বাঁহাতি আর্শদীপকে ৩ ম্যাচের কোনটিতে খেলায়নি ভারত। তার চোট তেমন কোন প্রভাবও ফেলবে না, বলছেন সফরকারীদের সহকারী কোচ রায়ান টেন ডয়েসকাট।

লাল বলে অভিষেক না হওয়া অলরাউন্ডার আংশুল কাম্বোজকে স্কোয়াডে রেখেছে ভারত। অন্যদিকে লর্ডস টেস্টে হাতে চোট পেয়েছিলেন উইকেটকিপার-ব্যাটার রিশভ পান্ট। তাকেও সেড়ে উঠতে হবে চতুর্থ টেস্টে আগে। পান্ট না খেললে একাদশে জায়গা হবে ধ্রুব জুরেলের।

চতুর্থ টেস্টে ভারত দল
শুভমন গিল (অধিনায়ক), রিশভ পান্ট (উইকেটরক্ষক), জশ্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুন নায়ার, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, জাশপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, আকাশ দীপ, কুলদীপ যাদব, আংশুল কাম্বোজ।

Tags: আকাশ দীপইংল্যান্ডভারতরেড্ডিলিড স্পোর্টস
Previous Post

মাইলস্টোনের নিখোঁজ স্কুল শিক্ষার্থীদের বিষয়ে জরুরি যোগাযোগ নাম্বারসমূহ

Next Post

নিহত পাইলট তৌকিরের পরিবারকে আনা হলো ঢাকায়

Next Post
নিহত পাইলট তৌকিরের পরিবারের সদস্যরা ঢাকায় পৌঁছেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিহত পাইলট তৌকিরের পরিবারকে আনা হলো ঢাকায়

বিমান দুর্ঘটনায় উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমান বিধ্বস্তের ঘটনায় যা জানালো আইএসপিআর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT