চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মে দিবস উপলক্ষে শ্রমিক জোটের লাল পতাকা সমাবেশ

জাহিদ রহমান by জাহিদ রহমান
2:09 অপরাহ্ন 01, মে 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
শ্রমিক জোটের লাল পতাকা সমাবেশে হাজারো শ্রমিকের সমাগম।. Channel i News - চ্যানেল আই নিউজ

মহান মে দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সহযোগী শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ’এর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বৃহস্পতিবার ১ মে সমাবেশ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে জিপিওর সামনে জাসদ চত্বরে লাল পতাকা সমাবেশ এবং সমাবেশ শেষে বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান, পল্টন, তোপখানা, প্রেসক্লাব এলাকার সড়কসমূহে লাল পতাকা মিছিল প্রদক্ষিন করে।

এই লাল পতাকা সমাবেশ ও মিছিলে ঢাকা ও ঢাকার আশেপাশের শিল্পাঞ্চল থেকে গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশ, জাতীয় পোশাক শিল্প শ্রমিক জোট, জাতীয় পুস্তক বাঁধাই শ্রমিক জোট, বাংলাদেশ ডেকোরেটরর্স শ্রমিক জোট, বাংলাদেশ পরিবহন হকার্স জোট, জাতীয় নির্মাণ শ্রমিক জোট, গৃহকর্মী শ্রমিক জোট, লেটার এন্ড কালারস শ্রমিক জোট, মৎসজীবী শ্রমিক জোটের ব্যানারে কয়েক হাজার শ্রমিক কর্মচারী লাল পতাকা, জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুনসহ এ লাল পতাকা সমাবেশ ও মিছিলে যোগদান করেন।

জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত এই লাল পতাকা সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক জোটের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার খোরশেদ, সাংগঠনিক সম্পাদক কনক বর্মন, সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন আক্তার পারভীন, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, আন্তজার্তিক বিষয়ক সম্পাদক মনিরুল কবির মিলন, মহিলা বিষয়ক সম্পাদক নার্গিস আক্তার, গার্মেন্টস শ্রমিক জোটের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, গার্মেন্টস শ্রমিক জোটের সহ-সভাপতি মফিজুর রহমান বাবুল, গার্মেন্টস শ্রমিক জোটের মিরপুর আঞ্চলিক কমিটির সভাপতি জেসমিন শিলা, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন, গৃহকর্মী শ্রমিক জোটের সভাপতি জেসমিন জুঁই, গার্মেন্টস শ্রমিক জোট দারুস সালাম থানার সভাপতি তানিয়া স্বর্না, সাধারণ সম্পাদক শিরীন বেগম, শাহ আলী মডেল থানার সভাপতি মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক বাবু মিয়া, শেরে বাংলা নগর থানার সভাপতি বি এম আসিরুন, সা্ধারণ সম্পাদাক সাহিদা বেগম পল্লবী থানা কমিটির সভাপতি সামেদুল বাদশা, সাধারণ সম্পাদক কামরুর ইসলাম, ভাষাণটেক থানার সভাপতি ফাতেমা বেগম, সাধারণ সম্পাদক রীনা বেগম, কাফরুল থানার সভাপতি আঙুরি আক্তার, সাধারণ সম্পাদক ময়না বেগম।

সমাবেশে সংহতি জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাসদের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত রায়হান, জনসংযোগ বিষয়ক সম্পাদক শরিফুল কবির স্বপন, সহ-সম্পাদক আলী হাসান তরুন, কোষাধক্ষ্য মো. মনির হোসেন, সদস্য সামছুল ইসলাম সুমন, যুব জোটের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন খান বাচ্চু, বাংলাদেশ ছাত্রলীগের (জাসদ) সভাপতি রাশিদুল হক ননী প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, দেশে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন হলেও শ্রমিক-কর্মচারী-কর্মজীবী-শ্রমজীবী মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয় নাই বরং রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের পর বিভিন্ন শিল্প এলাকায় বকেয়া মজুরি পরিশোধ ও ন্যায্য মজুরির দাবিতে শ্রমিকদের ন্যায়সঙ্গত আন্দোলনে গুলি চালিয়ে, লাঠিপেটা করে শ্রমিকদের মারা হয়েছে। শ্রমিক আন্দোলন, ট্রেড ইউনিয়ন আন্দোলনকে বলপ্রয়োগ করে বন্ধ করা হয়েছে। বক্তারা বলেন, বকেয়া মজুরি পরিশোধ ও ন্যায্য মজুরির দাবি তুললেই কল-কারখানা বন্ধ করে দেয়া হয়েছে।

রাজনৈতিক হিংসা-প্রতিহিংসার কারণেও শত শত কারখানা বন্ধ হয়ে গেছে। হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পরেছে। শ্রমিকদের চাকুরি ও কাজের নিশ্চিয়তা স্মরণকালের মধ্যে সবচেয়ে কমে গিয়েছে। বক্তারা বলেন, শ্রমিক-কর্মচারী-শ্রমজীবী-মেহনতী মানুষের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের কোন বিকল্প নাই।

বক্তারা বলেন, ন্যূনতম জাতীয় মজুরি ঘোষণা ও বাস্তবায়ন, সকল ক্ষেত্রে ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা, শ্রমিক-কর্মচারীদের চাকুরি ও কাজের নিশ্চয়তা ও নিরাপত্তার দাবিতে কারখানা-অঞ্চল-জাতীয় ভিত্তিতে শ্রমিক-কর্মচারীদের ঐক্যবদ্ধ হবার আহবান জানান।

Tags: মে দিবস
Previous Post

রুশ হেফাজতে ইউক্রেনীয় সাংবাদিকের মৃত্যু

Next Post

লর্ডসে টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনাল, আসর হবে ৭ মাঠে

Next Post
বাংলাদেশ নারী ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লর্ডসে টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনাল, আসর হবে ৭ মাঠে

শাকিব খান অভিনীত সিনেমা বারবাডের পোস্টার, যেখানে তিনি হাসছেন ও পান খাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণী পোস্টারে শাকিব খানের ছায়া!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT