চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুটবলারের হাটবাজারে উত্তাপ ছড়ানো যত ঘটনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:45 অপরাহ্ন 03, সেপ্টেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
নতুন ক্লাবে যোগ দেওয়ার জন্য ফুটবলারের সাক্ষর গ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

সদ্যগত গ্রীষ্ম দলবদলে রেকর্ড গড়ে লিভারপুলে আলেক্সান্ডার ইসাক

ইউরোপে ফুটবলার কেনা-বেচার হিড়িক পড়ে গ্রীষ্ম ও শীতকালীন দলবদলে। জায়ান্ট ক্লাবগুলো কাড়ি কাড়ি অর্থ ঢেলে দল সাজায় লিগ-ইউরোপসেরার মঞ্চ কাঁপাতে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের দলগুলোই আলোড়ন সৃষ্টি করে সবসময়, যা নিয়ে হৈচৈ পড়ে যায়।

সদ্যগত গ্রীষ্ম দলবদলে লিভারপুল একক ক্লাব হিসেবে স্কোয়াড সাজাতে রেকর্ড ৪৪৬ মিলিয়ন পাউন্ড খরচ করেছে। আগে কখনও এক মৌসুমে অলরেডরা এতো খরচ করেনি। গত মৌসুমে তারা জিতেছে প্রিমিয়ার লিগ শিরোপা। নতুন মৌসুমের শুরুতে খরচ করে আলোচনায় ক্লাবটি।

দেখে নেয়া যাক দলবদলে উত্তাপ ছড়িয়ে দেয়া কিছু ঘটনা
২০০৩ (চেলসি)

২০০৩এর জুলাইতে চেলসিকে কিনে নেন রাশিয়ান ধনকুবের রোমান আব্রামোভিচ। সেই গ্রীষ্মে স্ট্যামফোর্ড ব্রিজে আসেন আইভরি কোস্ট তারকা দ্রগবা, পিটার চেক, আরিয়ান রোবেন ও রিকার্ডো কারভালো। দুই উইন্ডোতে চেলসি খরচ করে ১৫০ মিলিয়ন পাউন্ডের বেশি। দলে আনে নতুন ১৪ ফুটবলার।

২০০৯ (রিয়াল মাদ্রিদ)
দ্বিতীয়বার রিয়াল সভাপতি হয়ে এসে ঝড় তোলেন ফ্লোরেন্তিনো পেরেজ। সেবছরের দলবদল ঝড়কে ইউরোপের গণমাধ্যম বলেছিল সর্বকালের সেরা দলবদলগুলোর অন্যতম। সেসময় ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রেকর্ড ট্রান্সফার ফিতে রিয়াল মাদ্রিদে এসেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।

ফুটবল মাঠে এক ফুটবল খেলোয়াড়ের উচ্ছ্বাস, দর্শকদের মাঝে আনন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ
রেকর্ড ট্রান্সফারে বার্নাব্যুতে এসে পরিচয়কালে রোনালদো

এসি মিলান থেকে কাকাও রিয়ালে এসেছিলেন একই দলবদলে। ক্রিস্টিয়ানোকে আনতে লস ব্লাঙ্কোসরা খরচ করেছিল ৮০ মিলিয়ন পাউন্ড। কাকাকে আনতে ৫৬ মিলিয়ন পাউণ্ড। একই উইন্ডোতে করিম বেনজেমা ও রিয়ালের বর্তমান কোচ জাভি আলোনসো এসেছিলেন বার্নাব্যুতে।

২০১৭ (প্যারিস সেইন্ট-জার্মেইন)
সর্বকালের সবচেয়ে দামি ফুটবলার হিসেবে পিএসজিতে এসেছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। বার্সা থেকে তাকে ফ্রান্সে আনতে ক্লাবটি খরচ করেছিল ২০০ মিলিয়ন পাউন্ড। সেখানেই ক্ষান্ত দেয়নি পিএসজি, ১৬৬ মিলিয়ন পাউন্ড খরচ করেছিল কাইলিয়ান এমবাপেকে দলে আনতে। ফরাসি তারকাকে স্বদেশি ক্লাব মোনাকো থেকে এনেছিল পিএসজি।

ফুটবল তারকা এমবাপে নতুন ক্লাবের জার্সি হাতে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ
মোনাকো থেকে পিএসজিতে আসার পর এমবাপে

২০১৭ (বার্সেলোনা)
সেই গ্রীষ্মে বার্সা নিজেদের সর্বোচ্চ ট্রান্সফার ফি দিয়ে এনেছিল ২০ বর্ষী উসমানে ডেম্বেলেকে। বরুশিয়া ডর্টমুন্ড থেকে ১৩৫.৫ মিলিয়ন পাউণ্ড খরচ করে ফরাসি তারকাকে এনেছিল কাতালানরা। বার্সেলোনা মোটা অঙ্কে টটেনহ্যাম থেকে নিয়ে এসেছিল পাউলিনহোকেও।

২০২৫ (লিভারপুল)
সদ্যগত গ্রীষ্ম দলবদলে সবচেয়ে দামি ফুটবলার সুইডিশ তারকা আলেক্সান্ডার ইসাক। তাকে নিউক্যাসল ইউনাইটেড থেকে নিতে ১২৫ মিলিয়ন পাউন্ড গুণেছে লিভারপুল। বেয়ার লেভারকুসেন থেকে ফ্লোরিন রিটজকে অলরেডরা নিয়ে এসেছে ১১৬ মিলিয়ন পাউন্ডে। হুগো একিতেতেকে এনেছে ৭৯ মিলিয়ন পাউণ্ড খরচ করে। ইংলিশ চ্যাম্পিয়নরা এক ট্রান্সফার উইন্ডোতে এত অঙ্কের খরচ দলবদলের বাজারে উত্তাপ ছড়িয়েছে।

Tags: চেলসিদলবদলপিএসজিরিয়াল মাদ্রিদলিড স্পোর্টসলিভারপুল
Previous Post

সময় বারবার পরীক্ষা নিয়েছে, কিন্তু আমি থামিনি: শাকিব

Next Post

চীনে কুচকাওয়াজে কিম জংয়ের ১৩ বছর বয়সী কন্যা

Next Post
কিম জংয়ের কন্যা চীনে কুচকাওয়াজে উপস্থিত, আনুষ্ঠানিক পরিবেশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনে কুচকাওয়াজে কিম জংয়ের ১৩ বছর বয়সী কন্যা

আইন মন্ত্রণালয়ে আরপিও সংশোধনের জন্য আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আরপিও সংশোধন চূড়ান্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে: ইসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT