চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেমিট্যান্স বৃদ্ধির পর টানা তিন মাস রপ্তানি আয়ে রেকর্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:41 অপরাহ্ন 05, মার্চ 2024
in - সেমি লিড, অর্থনীতি
A A
চট্টগ্রাম বন্দরে কনটেইনারের বিশাল জটলা ও জাহাজ. Channel i News - চ্যানেল আই নিউজ

রেমিট্যান্স বৃদ্ধির পর টানা তিন মাস রপ্তানি আয়ে ৫০০ কোটি ডলারের মাইলফলক অতিক্রম করেছে বাংলাদেশ। ফেব্রুয়ারি মাসে পোশাক রপ্তানি ৫ দশমিক ১৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগের তুলনায় ১২ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রপ্তানি আয়ে এই ঊর্ধ্বমুখী গতির খবর শুধু উদযাপনের কারণ নয়, বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্যও এর যথেষ্ট প্রভাব রয়েছে মনে করছেন সংশ্লিষ্টরা। 

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত তথ্যে এসব জানা গেছে।

ইপিবির তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে পোশাক রপ্তানি প্রায় ১৪ শতাংশ বেড়ে ৪৫০ কোটি ডলারে পৌঁছেছে, যা আগের বছরের ৩৯৫ কোটি ডলারের তুলনায় উল্লেখযোগ্য বেশি। নিটওয়্যার রপ্তানি প্রায় ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে, গত বছরের একই মাসে ২ দশমিক ১ বিলিয়ন ডলারের তুলনায় ২ দশমিক ৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

ইপিবির তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম আট মাসে সার্বিক রপ্তানি আয় ৩ দশমিক ৭১ শতাংশ বেড়ে ৩ হাজার ৮৪৫ কোটি ডলারে দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ হাজার ৭০৭ কোটি ডলার। পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৭৭ শতাংশের বেশি, যা গত অর্থবছরে ছিল ৩১ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। তবে ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে ওভেন পোশাক রপ্তানিতে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে শূন্য দশমিক ২৬ শতাংশ এবং নিটওয়্যার বেড়েছে ৮ দশমিক ৯৮ শতাংশ।

গত অর্থবছরের নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত একই সময়ে ৫ বিলিয়ন ডলারের রপ্তানি আয়ের হ্যাটট্রিকের রেকর্ড অর্জন করেছে বাংলাদেশ। চলতি বছরের জানুয়ারিতে পণ্য রপ্তানি ৫৭২ কোটি ডলারে পৌঁছেছে, যা এখন পর্যন্ত এক মাসের মধ্যে সর্বোচ্চ। ডিসেম্বরে দেশটি ৫৩১ কোটি ডলার আয় করেছে। গত অর্থবছরের নভেম্বর মাসে দেশের রপ্তানি আয় ছিল ৫০৯ কোটি ডলার, ডিসেম্বর ও জানুয়ারিতে আয় হয়েছে যথাক্রমে ৫৩৭ কোটি ডলার ও ৫১৪ কোটি ডলার।

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেন, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে পোশাক খাতে শিপমেন্ট প্রত্যাশা ছাড়িয়ে গেছে। গত বছর এই শিল্পে গ্যাসের দাম, মজুরি বৃদ্ধি এবং পোশাকের চাহিদায় বিশ্বব্যাপী মন্দার মতো কিছু চ্যালেঞ্জ কাটিয়ে উঠেছে। আগামী দিনগুলো আরও ভাল হবে বলেও জানান তিনি।

Tags: রপ্তানিরেমিট্যান্স
Previous Post

পারিশ্রমিকে রেকর্ড গড়ছেন কিয়ারা!

Next Post

১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ে যে বার্তা দিলেন প্রতিমন্ত্রী

Next Post
প্রতিমন্ত্রীর বক্তব্যের সময় সাংবাদিকরা ও স্থানীয় মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ে যে বার্তা দিলেন প্রতিমন্ত্রী

নিহত শিশুর পরিবারের সদস্যরা আদালত ভবনের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জে শিশু হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT