চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে একদিনে রেকর্ড বৃষ্টি, ৬ ঘণ্টায় ১৩০ মিলিমিটার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:59 অপরাহ্ন 12, জুলাই 2024
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
রাজধানীতে একদিনে রেকর্ড বৃষ্টি, জলাবদ্ধতা সৃষ্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলা মুষলধারে বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর অনেক এলাকার রাস্তাঘাট। আবহাওয়া অফিস জানিয়েছে, স্বাভাবিক হিসেবে চলতি বর্ষা মৌসুমে আজই সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ঢাকায়।

আজ শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬ ঘণ্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে ১৩০ মিলিমিটার। আবহাওয়া বিভাগের দাবি, চলতি বর্ষা মৌসুমের স্বাভাবিক অবস্থায় রাজধানীতে এক দিনে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে আজকেই।

আবহাওয়া অফিসের দেয়া তথ্যমতে, ঘূর্ণিঝড় রিমালের সময় গত ২৭ মে ঢাকায় এক দিনে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছিল ২২৪ মিলিমিটার। এটি ছিল ঘূর্ণিঝড়ের প্রভাবজনিত বৃষ্টি।

ঢাকা মহানগর পুলিশের বিজ্ঞপ্তিতে জানা হয়, বৃষ্টির কারণে ফকিরেরপুল, নয়াপল্টন, বায়তুল মোকাররম, তোপখানা রোড, মৎস্যভবন, কারওয়ান বাজার, শান্তিনগর, মালিবাগ মোড়, আরামবাগ, প্রগতি সরণী, নিউমার্কেট, ধানমন্ডির রাপা প্লাজা, মিরপুরের রোকেয়া সরণি, পুরোনো ঢাকার দয়াগঞ্জ মোড়, বংশাল, নিমতলীর টোয়েনবি সার্কুলার রোড জলমগ্ন হয়ে পড়েছে।

আবহাওয়া বিভাগ বলছে, নিয়ম অনুযায়ী প্রতি তিন ঘণ্টা পরপর বৃষ্টিপাতের পরিমাণ পরিমাপ করা হয়। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৬০ মিলিমিটার। পরের তিন ঘণ্টায় সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৭০ মিলিমিটার। সবমিলে ৬ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ রেকর্ড ১৩০ মিলিমিটার।

আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, রাজধানীসহ প্রায় সারাদেশেই বৃষ্টিপাত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কক্সবাজারে (৩০৯ মিলিমিটার)। এছাড়া সন্দ্বীপে বৃষ্টি হয়েছে ২১৯ মিলিমিটার, সীতাকুণ্ডে ১০২ মিলিমিটার।

এই ভারী এই বৃষ্টির ফলে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়ে নগরবাসী।

সকালের টানা বৃষ্টিতে রাজধানীর গ্রিনরোড, মোহাম্মদপুর, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকা, ইসিবি, মালিবাগ, শান্তিনগর, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেট, খামারবাড়ি থেকে ফার্মগেট এবং ফার্মগেট-তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন সড়কসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এছাড়া শনির আখড়া, যাত্রবাড়ী, মীর হাজির বাগ, সায়দাবাদ, দয়াগঞ্জ বংশাল, নাজিমুদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর ১৩, মিরপুর ১০ ও ১১ নং সেকশন, শেওড়াপাড়া, কাজীপাড়া, পীরেরবাগ, কল্যাণপুর, হাতিরঝিলের কিছু অংশ এবং গুলশান লেকপাড় এলাকার সড়কগুলোও পানিতে তলিয়ে গেছে।

আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবির চ্যানেল আই অনলাইনকে বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১ টা পর্যন্ত ঢাকা ও পাশ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থেকে অস্থায়ী  মেঘাচ্ছন্ন থাকবে। এ সময় বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তিনি বলেন, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় থাকায় আগামীকাল শনিবার ও রোববার রংপুর, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায়, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বৃষ্টির কারণে সড়কে পানি জমে যাওয়ায় যাতায়াতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। পানিতে ডুবে থাকা রাস্তায় গাড়ি চালানো দুরূহ হয়ে পড়েছে। ফলে রিকশা ও সিএনজি ভাড়াও দ্বিগুণ হয়েছে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বাইরে কাজে বের হওয়া মানুষের সংখ্যা তুলনামূলক কম। সকালের বৃষ্টির শব্দে অনেকের ঘুম ভেঙেছে। তারপরেও যাদের কাজে বের হতে হয়েছে তারা পড়েছেন সীমাহীন ভোগান্তিতে।

Tags: আবহাওয়া অধিদপ্তর
Previous Post

মালদ্বীপের ক্রীড়া উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা

Next Post

রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুতে ইতিবাচক মিয়ানমার: পররাষ্ট্র মন্ত্রণালয়

Next Post
বৈঠকে অংশ নেওয়া বিভিন্ন দেশের নেতারা একসঙ্গে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুতে ইতিবাচক মিয়ানমার: পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা সাংবাদিক ইউনিয়নের লোগো, সাংবাদিকতা ও সাংবাদিকদের সংহতি. Channel i News - চ্যানেল আই নিউজ

সময় টিভির সাংবাদিকদের ওপর কোটাবিরোধীদের হামলায় নিন্দা ও শাস্তি দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT