চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড পরিমাণ ই-রিটার্ন, আগের চেয়ে দ্বিগুণের বেশি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:24 অপরাহ্ন 24, ফেব্রুয়ারি 2026
in - সেমি লিড, অর্থনীতি
A A
ছবি: জাতীয় রাজস্ব বোর্ড

ছবি: জাতীয় রাজস্ব বোর্ড

২০২৫-২৬ করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে ব্যাপক সাড়া মিলেছে। এ পর্যন্ত প্রায় ৩৯ লাখ করদাতা ই-রিটার্নের মাধ্যমে রিটার্ন জমা দিয়েছেন বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যা শেষ অর্থবছরের চেয়ে দ্বিগুণের চেয়ে বেশি। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এনবিআরের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এনবিআর জানায়, ই-রিটার্ন ব্যবস্থাকে আরও সহজ ও ব্যবহারবান্ধব করায় করদাতাদের অংশগ্রহণ বাড়ছে। দেশ ও বিদেশে অবস্থানরত করদাতাদের সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন প্রযুক্তিনির্ভর সেবাও চালু করা হয়েছে।

এর অংশ হিসেবে প্রবাসী বাংলাদেশি করদাতাদের জন্য মোবাইল ফোনের পরিবর্তে নিজস্ব ই-মেইলে ওটিপি পাঠানোর নতুন সুবিধা চালু করা হয়েছে। আগে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত মোবাইল নম্বরের মাধ্যমে ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করা হলেও, বিদেশে অবস্থানের কারণে অনেক করদাতা মোবাইল ওটিপি ব্যবহার করে পাসওয়ার্ড রিসেট করতে পারছিলেন না। এখন ই-মেইল ভেরিফিকেশনের মাধ্যমে তারা এ সমস্যার সমাধান করতে পারবেন।

এ সুবিধা পেতে করদাতাকে নিজের ই-মেইল থেকে প্রয়োজনীয় তথ্যসহ আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও ভিসা পেজের কপি, বিদেশের ঠিকানা, বিদেশে ব্যবহৃত মোবাইল বা ফোন নম্বর এবং বাংলাদেশ ত্যাগের সর্বশেষ তারিখ উল্লেখ করে নির্ধারিত ঠিকানায় ই-মেইল পাঠাতে হবে। আবেদন যাচাই শেষে ই-মেইল ভেরিফাই হলে করদাতা ই-মেইলে প্রাপ্ত ওটিপি ব্যবহার করে পাসওয়ার্ড রিসেট, রেজিস্ট্রেশন ও ই-রিটার্ন দাখিলসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

এদিকে, জাতীয় রাজস্ব বোর্ড সকল ব্যক্তি করদাতাকে আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে ২০২৫-২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন ই-রিটার্ন সিস্টেমে দাখিল করার অনুরোধ জানিয়েছে।

গত অর্থবছরে (২০২৪-২৫) মোট ১৭ লাখ ১২ হাজার ৪৯২ জন করদাতা অনলাইনে তাদের আয়কর রিটার্ন জমা দিয়েছিলেন। এছাড়াও, ২১ লাখ ৬৫ হাজার ৩২১ জন করদাতা ই-রিটার্ন নিবন্ধনের কাজ সম্পন্ন করেন।

Tags: অনলাইন রিটার্নঅর্থনীতিআয়কর রিটার্নই-রিটার্নএনবিআরকরদাতাজাতীয় রাজস্ব বোর্ডডিজিটাল সেবাবাংলাদেশরাজস্ব
Previous Post

সোহরাওয়ার্দী উদ্যানে ডিসি মাসুদের বিশেষ অভিযান

Next Post

ওই সময় একটা প্রতিবিপ্লব ঘটানোর উদ্যোগও ছিল: রাষ্ট্রপতি

Next Post

ওই সময় একটা প্রতিবিপ্লব ঘটানোর উদ্যোগও ছিল: রাষ্ট্রপতি

৬ সিটি করপোরেশন প্রশাসকদের প্রধানমন্ত্রীর নির্দেশনা

৬ সিটি করপোরেশন প্রশাসকদের প্রধানমন্ত্রীর নির্দেশনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT