চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৫ মিনিটেই ভিউ মিলিয়ন পার, রেকর্ড ভাঙলো যে নাটক!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:48 অপরাহ্ন 13, ফেব্রুয়ারি 2026
in বিনোদন
A A

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’ সিরিয়াল নিয়ে দর্শকদের উন্মাদনা দেখা যাচ্ছে তুঙ্গে! জনপ্রিয় এই সিরিয়ালটি ৩০তম পর্ব প্রচার হয়েছে, এরই মধ্যে দর্শকরা হুমড়ি খেয়ে দেখা শুরু করেছেন পরিবারের গল্পে নির্মিত সিরিয়ালটি।

এই পর্বটি বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ইউটিউবে মুক্তির কথা থাকলেও নির্বাচনের কারণে তা এক দিন পিছিয়ে দেয়ার ঘোষণা দেন নির্মাতা। ভোটের পর দিনই নতুন পর্ব মুক্তির পর এবার করলো অন্যরকম এক রেকর্ড!

শুক্রবার নতুন এই পর্বটি প্রচারের ৩৫ মিনিটে মিলিয়ন ভিউ অতিক্রম করে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেল থেকে! যা প্রচারের পর থেকে এখন পর্যন্ত কম সময়ে দ্রুততম মিলিয়ন ভিউ ছাড়ানোর রেকর্ড!

শুরুতে এই নাটকের প্রথম পর্ব তিন ঘণ্টায় মিলিয়ন হয়েছিল, এরপর ৬৯ মিনিট এবং পরবর্তীতে ৫৭ মিনিটেও মিলিয়ন ভিউ ছাড়িয়ে বিরল রেকর্ড গড়ে নাটকের বিভিন্ন পর্ব। এবার মাত্র ৩৫ মিনিটে রিয়েল টাইমে মিলিয়ন ভিউ অতিক্রম করে ৩০তম পর্বটি!

জানিয়ে রাখা ভালো, এটিই এখনও পর্যন্ত বাংলাদেশের শোবিজে সবচেয়ে কম সময়ে মিলিয়ন ভিউ অতিক্রমের বিরল রেকর্ড!

নাটকটির প্রতি পর্ব দেখে ইউটিউবে হাজার হাজার দর্শক তাদের মতামত জানাচ্ছে। সেই সঙ্গে প্রতিটি পর্বের এভারেজ ভিউ কোটির উপরে।

সিরিয়ালটির গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।

সপ্তাহের মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে নয়টায় চ্যানেল আই এবং বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে ‘এটা আমাদেরই গল্প’। শুধুমাত্র জাতীয় নির্বাচনের কারণে বৃহস্পতিবারের পর্বটি শুক্রবার ৩টায় প্রচার হয়েছে।

Tags: ইন্তেখাব দিনারইরফান সাজ্জাদএটা আমাদেরই গল্পকেয়া পায়েলখায়রুল বাসারডিকন নূরদীপা খন্দকারনাটকনাদের চৌধুরীনির্বাচনমনিরা আক্তার মিঠুমাহমুদুল ইসলামশিল্পী সরকার অপুসুনেরাহ বিনতে কামাল
Previous Post

শরণখোলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় যুবদল নেতাসহ আহত ১০

Next Post

রেকর্ড গড়ার ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৮ বছর পর হারাল জিম্বাবুয়ে

Next Post

রেকর্ড গড়ার ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৮ বছর পর হারাল জিম্বাবুয়ে

তারেক রহমানকে নরেন্দ্র মোদির ফোন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT