চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশের বক্স অফিসে নতুন ইতিহাস লিখতে যাচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’!

কানাডা ও আমেরিকায় ৩ দিনে কতো আয় করলো ‘বনলতা এক্সপ্রেস’, শুনলে চোখ কপালে উঠবে!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:10 অপরাহ্ন 07, এপ্রিল 2026
in বিনোদন
A A

উত্তর আমেরিকায় বাংলাদেশের সিনেমাগুলোর মধ্যে এখন পর্যন্ত সর্বকালের ২য় সর্বোচ্চ ওপেনিং করেছে তানিম নূর পরিচালিত এবারের ঈদের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। সেই সাথে ইউএস টপ চার্টে ১৭ নম্বরে চলে এসেছে সিনেমাটি!

দেশের প্রেক্ষাগৃহের পর দেশের বাইরেও দাপট দেখাতে শুরু করে ‘বনলতা এক্সপ্রেস’। আর এমন তথ্য জানিয়েছেন সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো-এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব।

সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কানাডা ও আমেরিকায় ‘বনলতা এক্সপ্রেস’-এর এই সাফল্যে অভিভূত পরিচালক তানিম নূর। তিনি বলেন,“আমি উত্তর আমেরিকার দর্শকের সাড়ায় অভিভূত। সিনেমার সকল শিল্পী, কুশলীকে ধন্যবাদ জানাই। হুমায়ূন আহমেদ স্যারকে স্মরণ করছি। উনিই আসল ম্যাজিশিয়ান। সাথে আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোকে ধন্যবাদ জানাই সিনেমাটি দর্শকের কাছে পৌছে দেবার জন্য।”

সিনেমাটির এই মহাসাফল্যের কথা সোশাল মিডিয়ায় প্রকাশ করে স্বপ্ন স্কেয়ারক্রো-এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেন,“গত ৩ দিনে কানাডা ও আমেরিকার বক্স অফিসে ‘বনলতা এক্সপ্রেস’ যা ঘটালো সেটাকে ‘সুনামি’ বললেও সঠিক বলা হচ্ছেনা মনে হয়। এটা অবিশ্বাস্য অন্যরকম কিছু।”

তিনি জানান,“প্রথম বাংলাদেশি ছবি হিসেবে ডমেস্টিক (ইউএসএ +কানাডা) বক্স অফিস টপ চার্টের সেরা ২০ এ জায়গা করে নিল চলচ্চিত্রটি। ওপেনিং ৩ দিনে গ্রস, চোখ কপালে তুলে দেয়া ১৫৪,০০০ ডলার! এর আগে আমরা এমন কিছু দেখেছিলাম ‘হাওয়া’র সময়, যেটি প্রথম ৩ দিনে গ্রস করেছিল ১৫৯,০০০ ডলার! আর কোন বাংলাদেশি চলচ্চিত্র উত্তর আমেরিকার বক্স অফিসে প্রথম ৩ দিনে ৬৫,০০০ ডলারও গ্রস করতে পারেনি।”

তিনি জানান, ৩ দিনের আয় দিয়েই কানাডা ও আমেরিকায় ‘বনলতা এক্সপ্রেস’ ইতোমধ্যেই সর্বকালের ৪র্থ সর্বোচ্চ আয়কারী বাংলাদেশি সিনেমা হয়ে গেছে! পেছনে পড়ে গেছে তুফান (১৫০,০০০ ডলার), প্রিয়তমা (১৩২,০০০ ডলার), দেবী (১২৫,০০০ ডলার)-এর লাইফটাইম কালেকশন!

তবে এ সাফল্য যত অবিশ্বাস্যই হোক, একেবারে অপ্রতাশিত ছিলনা বলেও জানান এই পরিবেশক। তিনি বলেন,“গত বছর ‘উৎসব’ বানিয়ে এখানকার দর্শকদের মনে যে আস্থার সৃষ্টি করেছেন তানিম নূর ও তার দল, তাদের পরের ছবি বড় কিছু করবে এমন একটা বিশ্বাস ছিল। সে পরের ছবিতে তারা আবার সাথে নিলেন বাংলা বিনোদন সিনের সবচেয়ে বড় তারকা হুমায়ূন আহমেদকে। তো যেটা হল, পুষ্পা ২/ধুরন্ধর ২ যেমন পুষ্পার/ধুরন্ধরের চেয়ে বড় হিট হল, তানিম নূরদের ‘পরিবার ছাড়া দেখা নিষেধ ২’ (বনলতা এক্সপ্রেস)ও পরিবার ছাড়া দেখা নিষেধ (উৎসব) এর চেয়ে বড় হিট হয়ে গেল।”

জানা গেছে, গত ৩ এপ্রিল তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ মুক্তি পেয়েছে কানাডা, আমেরিকা ও ইউকের ৫২টি সিনেমা হলে।

হূমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তানিম নূরের পরিচালিনায় সিনেমাটির চিত্রনাট্য করেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভুঁইয়া। সিনেমাটির চিত্রগ্রহণে আছেন বরকত হোসেন পলাশ। বুড়িগঙ্গা টকিজ, হইচই স্টুডিওস ও ডোপ প্রোডাকশন্স-এর এই সিনেমায় অভিনয় করেছেন সাবিলা নূর, শরিফুল রাজ, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনারসহ বহু গুণী অভিনয়শিল্পী।

Tags: আজমেরী হক বাঁধনআমেরিকাইন্তেখাব দিনারকানাডাচঞ্চল চৌধুরীজাকিয়া বারী মমতানিম নূরবনলতা এক্সপ্রেসমোশাররফ করিমলিড বিনোদনশরিফুল রাজশ্যামল মাওলাসাবিলা নূরসিনেমা
Previous Post

‘বর্তমান সংসদে বিরোধী দল ইতিবাচক ভূমিকা পালন করছে’

Next Post

আদালতে শিরীন শারমিন, কারাগারে আটক রাখার আবেদন

Next Post

আদালতে শিরীন শারমিন, কারাগারে আটক রাখার আবেদন

মহড়ায় মাতোয়ারা বগুড়া, সন্ধ্যায় বসছে সংগীতের মহাযজ্ঞ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT