চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ও গরু চুরি রোধে পদক্ষেপ নেওয়ার সুপারিশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:04 পূর্বাহ্ন 30, মে 2024
in বাংলাদেশ
A A
ঈদে মানুষের ভিড় ও গরু চুরিরোধে নিরাপত্তা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

কোরবানি ঈদকে সামনে রেখে গরু চুরি রোধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া ও ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীকে কার্যকরী উদ্যোগ গ্রহণের সুপারিশ করেছে দ্বাদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

বুধবার ২৯ মে কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ এমপির সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন এমপি, সামছুল হক দুদু এমপি, ময়েজ উদ্দিন শরীফ এমপি, চয়ন ইসলাম এমপি, মো. সাদ্দাম হোসেন (পাভেল) এমপি এবং হাছিনা বারী চৌধুরী এমপি অংশগ্রহণ করেন।

কমিটি জনগনের সুবিধার্থে ঢাকায় পাসপোর্ট অফিসের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি কোনো রোহিঙ্গা যেন পাসপোর্ট না পায়, সে বিষয়ে সতর্ক থাকার সুপারিশ করে। বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশ এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সার্বিক কার্যক্রমের উপর প্রেজেন্টেশনের মাধ্যমে প্রতিবেদন উপস্থাপন ও বিস্তারিত আলোচনা হয়।

গত ১৭ মে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কথা স্মরণ করে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সেইসাথে রেমাল ঘূর্ণিঝড়ে নিহত সকলের প্রতি শোক এবং তাদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে নিহতদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

বৈঠকে পুলিশ মহাপরিদর্শক, জন নিরাপত্তা বিভাগের সচিব, সুরক্ষা সেবা বিভাগের সচিব, কোস্টগার্ড,আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও এনটিএমসির মহাপরিচালকসহ দুই বিভাগের আওতাধীন বিভিন্ন সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags: ঈদ যাত্রা নিরাপত্তাঈদ-উল আযহা
Previous Post

দিল্লিতে তাপমাত্রা সর্বোচ্চ রেকর্ড ছাড়ালো

Next Post

‘হুমায়ূন ফরীদি: সাধারণ এক অসাধারণ’

Next Post
হুমায়ূন ফরীদি স্মরণে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ছবি ধরে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘হুমায়ূন ফরীদি: সাধারণ এক অসাধারণ’

অভিনেত্রী চরিত্রে নৌকায় বসে আছেন, পেছনে জলপ্রপাত ও প্রাকৃতিক দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশ্যে 'মোয়ানা টু'র টিজার, কবে আসছে সিনেমাটি?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT