চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজিটাল যুগে শিশুদের নিরাপত্তায় সমন্বিত ও ধারাবাহিক উদ্যোগের সুপারিশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:36 অপরাহ্ন 20, সেপ্টেম্বর 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
নিরাপত্তা ও সুরক্ষা literacy নিয়ে জাতীয় সেমিনার, শিশুদের জন্য সচেতনতা প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিজিটাল যুগে শিশুদের মাঝে ইন্টারনেটের ব্যবহার বেড়ে চলার এই সময়ে তাদের সুরক্ষিত রাখতে নিরাপদে ইন্টারনেট ব্যবহার শিক্ষার প্রসার ঘটানোর সুপারিশ করেছেন শিক্ষাবিদসহ বিশিষ্টজনেরা। রাজধানীতে ”শিশুদের জন্য ইন্টারনেট নিরাপত্তা ও নিরাপদ ব্যবহার” বিষয়ে জাতীয় সেমিনারে বক্তারা বলেছেন, এ জন্য সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

গণমাধ্যম উন্নয়ন সংগঠন ‘সমষ্টি’র এ আয়োজনে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ.আ.ম.স. আরেফিন সিদ্দিক। মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সহযোগিতায় এ আয়োজনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মফিজুর রহমান। অতিথি ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, যুক্তরাষ্ট্র দূতাবাসের সাংস্কৃতিক কর্মকর্তা খাদিজা মোহামুদ।

ড. আ.আ.ম.স. আরেফিন সিদ্দিক বলেন, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে আমাদের খাপ খাইয়ে নিতে হবে। এর সঠিক ব্যবহার জানতে হবে। পাশাপাশি নিরাপত্তার দিকটিও আমাদের জানতে হবে। তিনি আরো বলেন, বাবা-মাসহ শিক্ষকদের শিক্ষার্থীদের সময় দিতে হবে, তাদের ভালো মানুষ হবার শিক্ষা দিতে হবে।

অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম বলেন, ইন্টারনেটের অপব্যবহার কমাতে শিক্ষকরা ভূমিকা রাখবেন। পাঠ্যপুস্তকেও বিষয়গুলো অর্ন্তভূক্ত করা হচ্ছে।

শিক্ষার্থীরা আলোচনা সভায় অংশগ্রহণ করছে, মহিলা শিক্ষার্থী কেন্দ্রীয়।. Channel i News - চ্যানেল আই নিউজ

খাদিজা মোহামুদ বলেন, যুক্তরাষ্ট্র সরকার সাইবার নিরাপত্তাকে গুরত্ব দিয়ে দেখছে এবং এ নিয়ে বাংলাদেশকে বিভিন্ন সহযোগিতা করে আসছে। তিনি সভায় উপস্থিত শিক্ষার্থীদের স্কুলে ও এলাকায় গিয়ে এ বিষয়ে সচেতনতা তৈরির আহ্বান জানান।

সেমিনারে মুখ্য আলোচক ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক আনিকা রাইসা চৌধুরী, ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমদ, চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক এম, জাহিদ নেওয়াজ খান, এটিএন বাংলার বার্তা সম্পাদক নাদিরা কিরণ প্রমুখ।

সমষ্টি’র পরিচালক মীর মাসরুর জামানের সঞ্চালনায় এ আয়োজনে শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং শিশু সংগঠন এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

‘সমষ্টি’ শিশুদের ইন্টারনেট ব্যবহার বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির জন্য অনলাইন-অফলাইন প্রশিক্ষণ পরিচালনার পাশাপাশি সামাজিক ও নীতিনির্ধারণী উদ্যোগ সম্প্রসারণের লক্ষ্যে কাজ করে আসছে।

Tags: অপব্যবহারসমষ্টিসেমিনার
Previous Post

যেখানেই বিএনপি-জামায়াতের অরাজকতা সেখানেই প্রতিরোধ: যুবলীগ

Next Post

দেশে ফেরার পর চ্যাম্পিয়ন মেয়েদের যা বলবেন সালাউদ্দিন

Next Post
SAFF মহিলা চ্যাম্পিয়নশিপ 2022 বিজয়ীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে ফেরার পর চ্যাম্পিয়ন মেয়েদের যা বলবেন সালাউদ্দিন

শিল্পী মুর্তজা বশীরের ছবি, বাংলার শিল্পের প্রিয় মুখ. Channel i News - চ্যানেল আই নিউজ

মৃত্যুর দু’বছর পরও শিল্পী মুর্তজা বশীরের নামে চিঠি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT