চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় পিএমআই বাংলাদেশের ‘সিম্পোজিয়াম অ্যান্ড অ্যাওয়ার্ডস’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:28 অপরাহ্ন 26, সেপ্টেম্বর 2026
in অর্থনীতি
A A

ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজমেন্ট সিম্পোজিয়াম অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬’।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে এ আয়োজন করে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (পিএমআই) বাংলাদেশ চ্যাপ্টার।

সিম্পোজিয়ামে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, করপোরেট নির্বাহী, শিল্প খাতের নেতা এবং দেশের বিভিন্ন প্রান্তের প্রকল্প ব্যবস্থাপনা পেশাজীবীরা অংশ নেন।

প্রকল্প বাস্তবায়নে দক্ষতা, সাংগঠনিক সক্ষমতা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে পেশাজীবীদের অবদানকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি জ্ঞান বিনিময়, কৌশলগত আলোচনা ও পেশাগত যোগাযোগের সুযোগ তৈরি করাই ছিল আয়োজনের অন্যতম লক্ষ্য।

বিকালে নেটওয়ার্কিং পর্ব ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য দেন পিএমআই বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এ টি এম ইকবাল চৌধুরী। তিনি বাংলাদেশে প্রকল্প বাস্তবায়নে আন্তর্জাতিক মান ও কাঠামো অনুসরণের বিষয়ে চ্যাপ্টারের অঙ্গীকার তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিম্পোজিয়ামের উদ্বোধন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি জাতীয় অবকাঠামো উন্নয়ন, সরকারি ব্যবস্থাপনা ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মানসম্মত প্রকল্প ব্যবস্থাপনা কাঠামোর গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানের শুরুতে ‘গ্লোরিয়াস প্রজেক্ট অ্যাওয়ার্ডস’ দেওয়া হয়। পাশাপাশি পিএমআই বাংলাদেশ চ্যাপ্টারের দীর্ঘদিনের সদস্যদের তাদের অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়। আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল নির্বাহী পর্যায়ের একটি প্যানেল আলোচনা, যেখানে প্রকল্প ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা।

সন্ধ্যায় বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ডস ২০২৬-এর বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় মূল্যায়ন জুরি সদস্য ও অনুষ্ঠানের স্পনসরদেরও সম্মাননা দেওয়া হয়। আয়োজন সফল করতে কাজ করা স্বেচ্ছাসেবকদেরও দেওয়া হয় বিশেষ স্বীকৃতি।

অনুষ্ঠানের শেষ পর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রোগ্রাম লিড এ বি এম তাজ-উল ইসলাম। পরে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের নিয়ে নেটওয়ার্কিং সেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

পিএমআই বাংলাদেশ চ্যাপ্টার প্রকল্প, প্রোগ্রাম ও পোর্টফোলিও ব্যবস্থাপনা পেশাজীবীদের একটি পেশাদার সংগঠন। নির্বাচিত পরিচালনা পর্ষদের নেতৃত্বে সংগঠনটি সরকারি, বেসরকারি ও উন্নয়ন খাতের পেশাজীবীদের আন্তর্জাতিক মান অনুসরণ, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং নেতৃত্ব বিকাশে সহায়তা করে।

Tags: গ্লোরিয়াস প্রজেক্ট অ্যাওয়ার্ডসপিএমআই বাংলাদেশ চ্যাপ্টারপিএমআই বাংলাদেশের অ্যাওয়ার্ড
Previous Post

টাঙ্গাইলে বাস চাপায় দুই স্কুলছাত্র নিহত

Next Post

অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বাংলাদেশ ব্যাংক নিরলসভাবে কাজ করছে: গভর্নর

Next Post

অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বাংলাদেশ ব্যাংক নিরলসভাবে কাজ করছে: গভর্নর

রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তী ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীরা পেল ক্রেস্ট ও সনদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT