চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সন্তানের কণ্ঠে কোরআন তিলাওয়াত’ প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:02 অপরাহ্ন 25, জুলাই 2022
in বাংলাদেশ
A A
সন্তানের কণ্ঠে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ ইসলামিক’-এর আয়োজনে ‘নগদ’ উদ্যোক্তাদের ‘সন্তানের কণ্ঠে কোরআন তিলাওয়াত’ গ্র্যান্ড ফিনালে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় তিন বিভাগে বিজয়ী হয়েছেন কুমিল্লার সাকিবুল ইসলাম, বরিশালের মোহাম্মদ ফাহিমুর রহমান এবং ময়মনসিংহের মোহাম্মদ লাবিব আল হাসান।

পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘নগদ’এর নির্বাহী পরিচালক এবং নগদ ইসলামিক শরীয়াহ সুপারভিসারি কমিটির সদস্য মোহাম্মদ আমিনুল হক, ‘নগদ’-এর প্রধান বিপনন কর্মকর্তা শেখ আমিনুর রহমান এবং ‘নগদ’-এর প্রধান বিক্রয় কর্মকর্তা মো: শিহাব উদ্দিন চৌধুরী।

মাত্র সাড়ে তিন বছর আগে যাত্রা শুরু করা ‘নগদ’ এখন সাড়ে ছয় কোটি গ্রাহকের বিশাল এক পরিবার। এই পরিবারের বড় অংশ হলেন ২ লাখ উদ্যোক্তা। এই দুই লাখ উদ্যোক্তার সন্তানদের জন্য ‘নগদ ইসলামিক’ আয়োজন করে ‘সন্তানের কণ্ঠে কোরআন তিলাওয়াত’ শীর্ষক প্রতিযোগিতা।

‘সন্তানের কণ্ঠে কোরআন তিলাওয়াত’ প্রতিযোগিতার প্রথম ধাপে ১০টি অঞ্চলে প্রতিযোগিরা অংশ নেন। প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তিনটি বয়সভিত্তিক গ্রুপে। গ্রুপগুলো ছিলো: ৩ থেকে ৬ বছর বয়সভিত্তিক, ৭ থেকে ১১ বছর বয়সভিত্তিক এবং ১২ থেকে ১৬ বছর বয়সভিত্তিক।এখানে ৬ হাজারেরও বেশি শিশু নিজেদের কণ্ঠে কোরআন তিলাওয়াত রেকর্ড করে পাঠান। অনলাইনে এই ভিডিওগুলো পাঠানো হয়। এর প্রতিটি ভিডিও দেখে যাচাইবাছাই করেছেন ‘নগদ ইসলামিক’-এর শরিয়াহ সুপারভাইজারি কমিটির সদস্যরা । তারা এই ৬ হাজার প্রতিযোগী থেকে বেছে নেন ৩০ জন সেরা প্রতিযোগীকে । প্রতিটি বয়সভিত্তিক গ্রুপ থেকে বেছে নেওয়া হয় ১০ জন করে শীর্ষ তেলোয়াতকারী।

বিচারকদের দায়িত্বে ছিলেন সম্মানিত বিচারক শরীয়াহ সুপারভিজরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক অধ্যাপক ড. এইচ এম শহীদুল ইসলাম বারাকাতি এবং শরীয়াহ সুপারভিজরি কমিটির সদস্য মাওলানা মুফতি মাহমুদুল হাসান মাদানী।

এই ৩০ জন তিলাওয়াতকারীকে নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয় ‘সন্তানের কণ্ঠে কোরআন তিলাওয়াত’ গ্র্যান্ড ফিনালে। জাকজমকপূর্ণ এই গ্র্যান্ড ফিনালেতে সবাই দারুনভাবে কোরআন তিলাওয়াত করেন। তারপর প্রতিযোগিতার নিয়ম অনুসারে এখান থেকে বেছে নেওয়া হয় প্রতি বিভাগের তিন জন করে বিজয়ীকে। এই ৯ বিজয়ীর হাতে তুলে দেওয়া হয় পুরষ্কার।

এই প্রতিযোগিতায় ৩ থেকে ৬ বছর বয়সভিত্তিক গ্রুপে বিজয়ী হন কুমিল্লার সাকিবুল ইসলাম (প্রথম), ময়মনসিংহের সুহাইবা ইসলাম রুশদা (দ্বিতীয়) এবং ঢাকা দক্ষিনের মোসাম্মাৎ আমিনা রহমান মামনুন। ৭ থেকে ১১ বছর বয়সভিত্তিক গ্রুপে পুরষ্কার জিতেছেন বরিশালের মোহাম্মদ ফাহিমুর রহমান (প্রথম), ময়মনসিংহের মোহাম্মদ আবদুর রহমান ইয়াসিন (দ্বিতীয়) এবং বগুড়ার ফারিয়া আক্তার (তৃতীয়)। ১২ থেকে ১৬ বছর বয়সভিত্তিক গ্রুপে পুরষ্কার জেতেন ময়মনসিংহের মোহাম্মদ লাবিব আল হাসান (প্রথম), বরিশালের নুহা ইসলাম মারিয়া (দ্বিতীয়) এবং ঢাকা উত্তরের মোহাম্মদ রায়হান হোসেন (তৃতীয়)।

ভিন্নধর্মী এই আয়োজন সম্পর্কে ‘নগদ’এর নির্বাহী পরিচালক এবং নগদ ইসলামিক শরীয়াহ সুপারভিসারি কমিটির সদস্য মোহাম্মদ আমিনুল হক বলেন, “সম্পূর্ণ ইসলামিক শরিয়াহ ভিত্তিক প্লাটফর্ম হিসেবে এই ধরনের আয়োজন করতে পেরে আমরা গর্বিত। আমি মনে করি, ‘সন্তানের কণ্ঠে কোরআন তিলাওয়াত’ এর মতো আয়োজন ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে কোরআন চর্চাকে আরোও উদ্বুদ্ধ করবে। ‘নগদ ইসলামিক’ আগামীতেও এরকম আরোও ভিন্নধর্মী আয়োজন করবে।”

Tags: নগদ
Previous Post

টেকনাফের ইউএনও ওএসডি

Next Post

হলি আর্টিজানে নিহত ৭ জাপানি নাগরিকের প্রতি ওবায়দুল কাদেরের শ্রদ্ধা

Next Post
বাংলাদেশের একজন নেতা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হলি আর্টিজানে নিহত ৭ জাপানি নাগরিকের প্রতি ওবায়দুল কাদেরের শ্রদ্ধা

প্রধানমন্ত্রী চা খাওয়ানোর মন্তব্য নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর চা খাওয়ানোর মন্তব্য কি আলোচনার প্রস্তাব?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT