চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বগুড়ায় ৬০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, ভবিষ্যৎ নিয়ে নানা পরামর্শ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:32 অপরাহ্ন 29, আগস্ট 2026
in বগুড়া, শিক্ষা
A A
বগুড়ায় ৬০০ কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা ও ভবিষ্যৎ পরামর্শ প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বগুড়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৬০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব, নিরাপদ ইন্টারনেট ব্যবহার ও মানবিক মূল্যবোধ নিয়ে বিভিন্ন সেশন ও আলোচনা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৯ আগস্ট) বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) প্রাঙ্গণে সামাজিক সংগঠন স্বপ্নপূরণ স্কুল ও ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) বগুড়ার যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে কারিগরি সহযোগিতা দেয় সমষ্টি।

বগুড়া শহরসহ জেলার বিভিন্ন গ্রাম ও প্রত্যন্ত এলাকা থেকে আসা ৬০০ কৃতী শিক্ষার্থী এতে অংশ নেয়। সকাল থেকে শুরু হওয়া আয়োজনে ছিল মোটিভেশনাল সেশন, প্যানেল আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান।

অনুষ্ঠানের উদ্বোধন ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেন প্রধান অতিথি পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়ার মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাইফুর রহমান।

শিক্ষার্থীদের উদ্দেশে মোটিভেশনাল বক্তব্য দেন আইআইডির সিইও সাইদ আহমেদ, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ কার্যালয়ের হেড অব কমিউনিকেশনস আব্দুল কাইয়ুম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক প্রকৌশলী আরিফুল ইসলাম, ডাইস্টার হাইটেক পাওয়ার অটোমোবাইলস লিমিটেডের সিইও মো. আব্দুল আলীম শিমুল, মেধা ফাউন্ডেশনের চেয়ারম্যান এনামুল হক এনাম, মো. হাসানুর রহমান, জাগো ফাউন্ডেশনের সাইয়েদ মোহাম্মাদ মুজতবা ও ভলান্টিয়ার ফর বাংলাদেশ ন্যাশনাল বোর্ডের সভাপতি সুমাইয়া সাফাত।

বগুড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তা ও দর্শক. Channel i News - চ্যানেল আই নিউজ বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা, প্রযুক্তির নিরাপদ ব্যবহার, নেতৃত্বের গুণাবলি, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড ও মানবিক মূল্যবোধের চর্চার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘ভবিষ্যতের শিক্ষা’ শীর্ষক প্যানেল আলোচনা। চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক মীর মাসরুর জামান (রনি) সঞ্চালিত আলোচনায় অংশ নেন ড. একেএম জাকারিয়া, প্রকৌশলী মো. আরিফুল ইসলাম সাগর ও তাহমিনা পারভিন শ্যামলী। আলোচনায় বর্তমান শিক্ষা ব্যবস্থা, প্রযুক্তিনির্ভর শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা ও চ্যালেঞ্জ উঠে আসে।

আয়োজকদের পক্ষে বক্তব্য দেন স্বপ্নপূরণ স্কুলের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান ও ভিবিডি বগুড়ার সাধারণ সম্পাদক আব্দুল কাউযুম আকাশ।

দিনব্যাপী অনুষ্ঠানে ভিবিডির স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় নৃত্য ও সংগীত পরিবেশন করা হয়। পরে দ্বিতীয় পর্বে অতিথিরা ৬০০ কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক, অভিভাবক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী, উদ্যোক্তা ও ভিবিডির স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

Tags: এসএসসিকৃতী শিক্ষার্থীজিপিএ ৫সংবর্ধনা
Previous Post

‘দ্য অরেঞ্জ’ সিনেমার আনুষ্ঠানিক যাত্রা শুরু

Next Post

‘রাঙা সকাল’ অনুষ্ঠানটির পাঁচ হাজারতম পর্বের মাইলফল

Next Post
রংপুরে আইনজীবী সমিতির অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা কেক কাটছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘রাঙা সকাল’ অনুষ্ঠানটির পাঁচ হাজারতম পর্বের মাইলফল

জাতীয় বিশ্ববিদ্যালয় প্রধান প্রবেশদ্বার, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ পরীক্ষার্থীদের জন্য জরুরি সতর্কবার্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT