চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:02 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে নির্মাণকাজ চলাকালে অসতর্কতাবশত একটি ফাইবার অপটিক লাইন কেটে যাওয়ায় বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে। এ ঘটনার কারণে শত শত ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) মার্কিন কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার-এর তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় (জিএমটি) সন্ধ্যা ৭ টার দিকে নিউইয়র্ক সিটির অন্যতম প্রধান হাব নেওয়ার্ক বিমানবন্দরে ১৬৮টি ফ্লাইট বাতিল এবং ৯৭টি ফ্লাইট বিলম্বিত হয়। এছাড়া ফিলাডেলফিয়া বিমানবন্দরে বাতিল হয়েছে ৬৩টি ফ্লাইট এবং বিলম্বিত হয়েছে ১৮৯টি।

মার্কিন পরিবহন মন্ত্রী শন ডাফি সামাজিক মাধ্যম এক্সে জানিয়েছেন, গ্রিনিচ মান সময় সন্ধ্যা ৭ টা নাগাদ লাগার্ডিয়া এবং ফিলাডেলফিয়া বিমানবন্দরে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হলেও নেওয়ার্ক এবং জেএফকে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

তিনি বলেন, নিউ জার্সিতে মার্কিন যাত্রীবাহী ট্রেন কোম্পানি অ্যামট্র্যাকের একটি নির্মাণকারী দল দুর্ঘটনাবশত ফাইবার লাইন কেটে ফেলায় টেলিযোগাযোগ ব্যবস্থায় এই সমস্যাটি সৃষ্টি হয়। ফলে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) উত্তর-পূর্বাঞ্চলে ফ্লাইট চলাচল স্থগিত করতে বাধ্য হয়।

নতুন এয়ার ট্রাফিক প্রযুক্তি নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করার সময় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান ব্রায়ান বেডফোর্ড বলেন, সোমবার বিমানবন্দরে যে বিপর্যয় দেখা দেয়, তার পেছনে মূলত দুটি সমস্যা ছিল। প্রথমে প্রাথমিক টেলিকম লাইনে ত্রুটি শনাক্ত হওয়ার পর আমরা দেখতে পাই, ব্যাকআপ ফাইবার লাইনটিও কাটা পড়েছে।

বেডফোর্ড জানান, নির্মাণকাজের ভুলের কারণে ব্যাকআপ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে।

তিনি বলেন, দুপুরের মধ্যেই প্রাথমিক যোগাযোগ ব্যবস্থা পুনরায় সচল হবে বলে আশা করা হচ্ছে, তবে ব্যাকআপ ফাইবার লাইনটি মেরামত করতে প্রায় ১৩ ঘণ্টা সময় লাগতে পারে।

Tags: যুক্তরাষ্ট্র
Previous Post

রেকর্ড গড়ে এশিয়ান গেমসে স্বর্ণ জিতল ভারত

Next Post

গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন

Next Post
ছবি: জার্মানির জনপ্রিয় ক্যাফে চেইন ‘বারোক ক্যাফের’ নতুন শাখা।

গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন

ছবি: গণ্ডার (সংগৃহীত)।

শিং আছে ভয় নেই, আজ বিশ্ব গণ্ডার দিবস!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT