চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কনসার্ট স্থগিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:24 অপরাহ্ন 21, ফেব্রুয়ারি 2025
in বিনোদন
A A
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কনসার্টে গায়ক ও গিটারিস্টরা পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভেন্যু থেকে শিল্পী- সব ছিলো চূড়ান্ত। কিন্তু শেষ সময়ে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হতে যাওয়া ‘রিবিল্ডিং দ্য নেশন’ কনসার্টটি হঠাৎ স্থগিত করা হয়েছে।

শুক্রবার সকালে ‘রিবিল্ডিং দ্য নেশন’-এর ফেসবুক পেজ থেকে কনসার্টটির স্থগিত হওয়ার কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, কনসার্টটি ‘নিরাপত্তাজনিত কারণে অনিবার্যভাবে স্থগিত করা হয়েছে’।

শিগগির কনসার্টের নতুন তারিখ ঘোষণা করা হবে জানিয়ে ওই বিবৃতিতে বলা হয়,‘দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত রিবিল্ডিং দ্য নেশন কনসার্ট নিরাপত্তাজনিত কারণে অনিবার্যভাবে স্থগিত করা হয়েছে। সকল অংশগ্রহণকারী, দর্শক এবং সংশ্লিষ্টদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, তাই পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা খুব শিগগিরই নতুন তারিখ ও সময়সূচি ঘোষণা করব।’

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে পুরনো বাণিজ্য মেলার মাঠে কনসার্টটি আয়োজনের কথা ছিলো। যেখানে প্রধান আকর্ষণ হিসেবে গান গাওয়ার কথা ছিল নগরবাউল জেমসের। পরিবেশনার তালিকায় ছিল ব্যান্ড চিরকুট, আর্টসেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইট, কুঁড়েঘর, কাকতাল, সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানসহ অনেকের।

দুদিন আগে এক সংবাদ সম্মেলনে কনসার্টের বিস্তারিত তথ্য জানান আয়োজকরা। যেখানে তারা ঘোষণা করেন যে লাখো মানুষ কনসার্টে অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছিলো, “এটি বাংলাদেশের ইতিহাসের অন্যতম বৃহৎ উন্মুক্ত কনসার্ট হতে যাচ্ছে। বিশাল সংখ্যক দর্শকের জন্য উপযোগী ভেন্যু নির্বাচন করা হয়েছে, যাতে সবাই নিরাপদ ও আনন্দের সাথে কনসার্টের অভিজ্ঞতা উপভোগ করতে পারেন।”

আয়োজক রাদমান হোসেন অনুপ এই আয়োজনের তাৎপর্য তুলে ধরে বলেন,“জুলাই অভ্যুত্থানের সাফল্য ৫ আগস্ট অর্জিত হয়েছিল। সেই বিজয়ের ছয় মাস পূর্তিতে বৈষম্যবিরোধী আন্দোলন দেশব্যাপী নানা কর্মসূচি আয়োজন করছে। এই উদ্যোগের অংশ হিসেবে আমরা দেশের অন্যতম বৃহৎ উন্মুক্ত কনসার্ট আয়োজন করছি। ‘রিবিল্ডিং দ্য নেশন’ এর মূল লক্ষ্য হলো—জাতিকে আবারও একত্রিত করা, ঠিক যেমনটা পুরো দেশ অভ্যুত্থানের সময় ঐক্যবদ্ধ হয়েছিল। ২২ ফেব্রুয়ারির প্রতিটি গান হবে পরিবর্তনের অস্ত্র।”

কনসার্টটির সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, কনসার্টটি সবার জন্য উন্মুক্ত ও বিনামূল্যে উপভোগ্য হবে। সমস্ত প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হওয়ার কথাও জানানো হয়। তবে হঠাৎ করেই একদিন আগে আলোচিত এ কনসার্টটি স্থগিত করা হলো। আয়োজক সংশ্লিষ্টরা জানান, ঈদের পর স্থগিত হওয়া কনসার্টটি করার পরিকল্পনা করছেন তারা।

Tags: কনসার্টজেমসফেসবুকবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনভেন্যুলিড বিনোদনশিল্পী
Previous Post

চালের দাম কমেনি, বোতলজাত সয়াবিন তেলের সংকট

Next Post

যুক্তরাজ্যে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে রাজধানীতে ‘স্টাডি অ্যাব্রোড এক্সপো’

Next Post
বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে উচ্চশিক্ষার স্টাডি অ্যাব্রোড এক্সপো. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে রাজধানীতে ‘স্টাডি অ্যাব্রোড এক্সপো’

মেসি গোল উদযাপন করছেন, ফুটবল মাঠে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির অটোগ্রাফ চেয়ে শাস্তির মুখে রেফারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT