চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুগল ম্যাপে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আপডেট, নতুন শঙ্কা নাকি অন্যকিছু?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:19 অপরাহ্ন 23, নভেম্বর 2025
in - টপ লিড নিউজ, তথ্যপ্রযুক্তি, পরিবেশ
A A
গুগল ম্যাপে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আপডেট দেখাচ্ছে বাংলাদেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভুমিকম্প

গুগল ম্যাপে প্রবেশ করলে ৫.৫ মাত্রার ভূমিকম্পের একটি লালবার্তা দেখতে পাচ্ছেন বাংলাদেশের গুগলম্যাপ ব্যবহারকারীরা। বিষয়টি নিয়ে অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, অনেকে সামাজিক মাধ্যমে পোস্টও দিয়েছেন। এটি কি নতুন কোনো ভূমিকম্পের বার্তা, নাকি ভূমিকম্পের আশঙ্কা?

শুক্রবার (২১ নভেম্বর) বাংলাদেশে হয়ে যাওয়া ৫.৭ মাত্রার ভূমিকম্পের পর থেকে গুগল ম্যাপে ৫.৫ মাত্রার ভূমিকম্পের একটি লালবার্তা দেখানো হচ্ছে, যা সময় সময় আপডেট হচ্ছে। ২৩ নভেম্বর (রবিবার) গুগল ম্যাপে প্রবেশ করে এ বার্তা দেখা গেছে।

গুগল সেবা বিষয়ে নানা ব্লগ দেখা জানা গেছে, ভূমিকম্পের চিহ্ন থাকা ওই লালবার্তাটি আসলে বাংলাদেশে হয়ে যাওয়া ভূমিকম্প বিষয়ে নানা তথ্যসেবার একটি নির্দেশক। সামাজিক মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশে হয়ে যাওয়া ভূমিকম্প নিয়ে সংবাদ, তথ্য ও সরকারি নির্দেশনার সব তথ্য পাওয়া যাচ্ছে ওই লিংকে ক্লিক করলে।

৫.৭ মাত্রার ভূমিকম্প হলেও গুগলে ৫.৫ মাত্রার ভূমিকম্প দেখানোর কারণ হলো-মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) তাদের তথ্য অনুযায়ী ভূমিকম্পের মাত্রা ৫.৫ হিসেবে পরিমাপ করেছে। কিন্তু বাংলাদেশে স্থানীয় কিছু পরিমাপে এর মাত্রা ৫.৭ উল্লেখ করা হয়েছে। ভূমিকম্পের মাত্রা একক মান হলেও, কেন্দ্র থেকে দূরত্বের ওপর ভিত্তি করে কম্পনের তীব্রতা ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন হয়।

বাংলাদেশে হয়ে যাওয়া ভূমিকম্পটি একটি সাম্প্রতিক ও উল্লেখযোগ্য ঘটনা। এছাড়া ২১ ও ২২ নভেম্বর পরপর কয়েকটি ভূমিকম্প হওয়ায় বাংলাদেশের মানুষের মধ্যে ভূমিকম্প বিষয়ে তথ্যের চাহিদা ও আগ্রহ বেশি থাকায় এই ধরনের তথ্য সরাসরি গুগল সার্চে প্রদর্শিত হচ্ছে।

গত শুক্রবার (২১ নভেম্বর) নরসিংদীতে কেন্দ্র থাকা ভূমিকম্পটি দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম শক্তিশালী ভূমিকম্প। ভূমিকম্পের কারণে সারাদেশে ১০ জনের মৃত্যু হয়েছে, বহু আহত হয়েছে এবং উল্লেখযোগ্য সংখ্যক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

Tags: আপডেটভূমিকম্প
Previous Post

তাইওয়ান বিষয়ে চীন-জাপান উত্তেজনা আরও তীব্র হয়েছে

Next Post

উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বাড়ছে, পঞ্চগড়ে তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে

Next Post
ধূসর আকাশে ঘন কুয়াশার মধ্যে পাম গাছের সারি. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বাড়ছে, পঞ্চগড়ে তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে

রেজওয়ানা চৌধুরীর বন্যা সংগীত সন্ধ্যার উদ্বোধনী অনুষ্ঠান ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত সন্ধ্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT