চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুকুরের কাছে লালন-পালন, হাঁটেন কুকুরের মতই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:45 অপরাহ্ন 21, ফেব্রুয়ারি 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বাচ্চা একটি গাছের উপর বসে প্রকৃতি উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টারজান এবং মোগলির গল্প আপনি হয়তো শুনে থাকবেন, যারা মানুষের আবাসস্থল থেকে বিচ্ছিন্ন হয়ে জঙ্গলে বন্য প্রাণীদের সাথে বেড়ে উঠেছিল। এতদিন গল্পে এই কথা শুনে আসলেও এবার বাস্তবে ঘটেছে এমন ঘটনা। ইউক্রেনের ওক্সানা মালায়া (৪০) নামের এক নারী কুকুরের সাথে তার শৈশব কাটিয়েছেন এবং তাদের মত করেই চলাফেরা করেন।

এনডিটিভি জানিয়েছে, ওক্সানা মালায়াকে মাত্র ৩ বছর বয়সে তার মদ্যপ বাবা-মা ঠাণ্ডার মধ্যে বাইরে রেখে যান। পরে আশ্রয়ের জন্য তিনি তার পোষা কুকুরটিকে অনুসরণ করে একটি গর্তে যান এবং প্রায় পাঁচ বছর ধরে সেখানে কুকুরের দলের সাথে থাকেন।

এই সময় ওক্সানা মালায়া ঘেউ ঘেউ করা, গর্জন করা এবং হাত-পা ব্যবহার করে হাঁটার কৌশল রপ্ত করেন। মালায়া বলেন, আমার অনেক ভাইবোন ছিল এবং আমাদের থাকার জন্য পর্যাপ্ত বিছানা ছিল না। তাই আমি কুকুরের কাছে গিয়েছিলাম এবং তার সাথে থাকতে শুরু করি। বেঁচে থাকতে, আমি সেখানে নিজের থাকার জন্য একটি বাড়ি তৈরি করেছিলাম এবং জীবনের পরবর্তী পাঁচ বছর সেখানে থেকেছিলাম।

মালায়া বলেন, যখন আমাকে উদ্ধার করা হয় তখন কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছিলাম। আমি তাদের (কুকুর) সাথে কথা বলতে চাই, ঘেউ ঘেউ করতে চাই। এটাই ছিল আমাদের যোগাযোগের উপায়। কুকুরদের মত করে কাঁচা মাংস খেতাম, খাবারের জন্য আবর্জনার আশেপাশে ঘোরাঘুরি করতাম।

মালায়া বর্তমানে যেই পরিচর্যা কেন্দ্রে থাকেন সেখানকার পরিচালক আন্না চালায়া বলেন, মালায়া একটি মানব শিশু নয় বরং একটি ছোট কুকুর ছানার মতো ছিল। তিনি যখন পানি দেখতেন তখন তার জিহ্বা বের করতেন এবং জিহ্বা দিয়েই পানি খেতেন।

উদ্ধারের পর মালায়াকে দুই পায়ে হাঁটা এবং কথা বলা শেখানো হয়। তারপরেও সে এখনও কুকুরের কিছু আচরণ ধরে রেখেছে।

শিশু মনোবিজ্ঞানী লিন ফ্রাই মালায়া সম্পর্কে বলেন, আমি মনে করি না যে সে কখনো পড়তে বা অন্য কিছু করতে পারবে যা ভবিষ্যতে তার কাজে লাগবে।

Tags: কুকুরটারজান
Previous Post

কুয়েতে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

Next Post

দেশে প্রথমবারের মতো চলছে লন্ডন কোর রিভিউ কোর্স

Next Post
কার্ডিওভাসকুলার সিটি বিষয়ে বক্তৃতা দিচ্ছেন ডা. সাদিয়া সুলতানা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে প্রথমবারের মতো চলছে লন্ডন কোর রিভিউ কোর্স

সবজি চাষে কৃষকের সফলতা, কচু গাছের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাপার্টমেন্ট বাড়ির উপরে শাকসবজি আর ফলমুলের সংগ্রহশালা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT