চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিষেকে এন্ড্রিকের গোল, মৌসুমের প্রথম জয় রিয়ালের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:13 পূর্বাহ্ন 26, আগস্ট 2024
in ফুটবল, স্পোর্টস
A A
রিয়ালের খেলোয়াড় এন্ড্রিক গোল করে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লা লিগার নতুন মৌসুমে শুরুটা ভালো হয়নি রিয়াল মাদ্রিদের। মায়োর্কার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল কার্লো আনচেলত্তির দল। দ্বিতীয় ম্যাচে ছন্দে ফিরেছে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। রিয়াল ভ্যালাদোলিদকে ৩-০ গোলে হারিয়েছে তারা। গোল পেয়েছেন অভিষিক্ত ফিলিপ এন্ড্রিক।

সান্তিয়াগো বার্নাব্যুতে ব্রাজিলিয়ান তরুণ এন্ড্রিকের পাশাপাশি স্বাগতিকদের হয়ে গোল করেছেন ফেদেরিকো ভালভার্দে ও ব্রাহিম দিয়াজ।

ঘরের মাঠে ভ্যালাদোলিদকে পাত্তাই দেয়নি রিয়াল। সফরকারী দলটির রক্ষণ ভাঙতে অবশ্য লস ব্লাঙ্কোসদের অপেক্ষা করতে হয়েছিল দ্বিতীয়ার্ধ পর্যন্ত। ৫০ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করেন ভালভার্দে। দ্বিতীয় গোলটি করেন দিয়াজ। ৮৮ মিনিটে এডের মিলিতাওয়ের পাস থেকে বল জালে পাঠান।

তার মিনিট দুয়েক আগে রিয়াল জার্সিতে অভিষেক হয় এন্ড্রিকের। কাইলিয়ান এমবাপের বদলি হিসেবে ৮৬ মিনিটে মাঠে নামেন। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে লস ব্লাঙ্কোস জার্সিতে নিজের প্রথম গোলটি করেন তিনি। দিয়াজের বাড়ানো বল গোলপোস্টের ডান পাশ দিয়ে জালে পাঠান।

Tags: আনচেলত্তিএন্ড্রিকদিয়াজভ্যালাদোলিদরিয়াললা লিগালিড স্পোর্টস
Previous Post

এবার পদত্যাগ করলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৬ হলের প্রভোস্ট

Next Post

আনসারের শীর্ষ অনেক পদে রদবদল

Next Post
আনসার বাহিনীর নতুন লোগো, সবুজ পটভূমিতে সোনালী ও লাল রঙের ডিজাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

আনসারের শীর্ষ অনেক পদে রদবদল

রূপগঞ্জে টায়ার ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের দৃশ্য, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রূপগঞ্জে টায়ার ফ্যাক্টরিতে আগুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT