চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবছর বার্সাকে আর ‘সামলাতে’ পারবে না রিয়াল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:23 পূর্বাহ্ন 27, এপ্রিল 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা ফুটবল খেলোয়াড় মাঠে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোপা ডেল রে’র ফাইনালের আগে রেফারি রিকার্ডো ডি বারগোস ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি গঞ্জালেসের মন্তব‍্যের জেরে ম‍্যাচের আগেরদিন পরিস্থিতি ছিল উত্তপ্ত। অনুশীলন ও সংবাদ সম্মেলনসহ ম‍্যাচের আগের সকল আনুষ্ঠানিকতা বর্জন করে রিয়াল মাদ্রিদ। রেফারি পরির্তনেরও দাবি জানায়, যদিও সাড়া মেলেনি। চলতি মৌসুমে বার্সার সঙ্গে আগের দু-দেখায়ও হেরে মাঠ ছাড়তে হয়েছে কার্লো আনচেলত্তির চোটজর্জর দলটিকে। সবকিছু মিলিয়ে চলতি মৌসুমে আর বার্সার বিপক্ষে যে জয়ের ধারায় ফিরতে পারবে না রিয়াল, আগেই বুঝতে পেরেছিলেন বার্সার তরুণ তারকা লামিন ইয়ামাল।

সেভিয়ার মাঠ দে লা কার্তুহা স্টেডিয়ামে শনিবার রাতের রোমাঞ্চকর এল ক্ল্যাসিকো ফাইনালে ৩-২ গোলে জিতেছে বার্সেলোনা। প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নদের এটি ৩২তম শিরোপা। ২৪টির বেশি নেই আর কারো।

পেদ্রির চমৎকার গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে ৮ মিনিটের মধ‍্যে দুই গোল করে এগিয়ে যায় রিয়াল। ফ্রি-কিকে নিজের প্রথম গোলে কাইলিয়ান এমবাপে সমতা ফেরানোর পর এগিয়ে নেন অরেলিয়ে শুয়ামেনি।

সেসময়ে অবশ্য রিয়ালকেই শ্রেয়তর দল মনে হচ্ছিল। অনেকটা খেলার ধারার বিপরীতে ৮৪ মিনিটে ম‍্যাচে সমতা ফেরান ফেররান তরেস। এরপর হুলস কৌন্ডের গোল গড়ে দেয় ব‍্যবধান।

জয়ের পর আত্মবিশ্বাসের গল্পই শোনালেন ১৭ বর্ষী ইয়ামাল। বলেছেন, ‘আমরা যখন হোটেলে কথা বলছিলাম, তখন রোনাল্ড আরাউজোকে বলেছিলাম, যদি তারা একটি গোল করে, তাহলে কোন সমস্যা নেই। যদি দুটি গোল করে? তাতেও কোন সমস্যা নেই। তারা এবছর আমাদের সামলাতে পারবে না এবং সেটাই আমরা করে দেখিয়েছি।’

চলতি মৌসুমে তিনটি বড় শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রেখেছিল বার্সেলোনা। প্রথমটি জিতে নিলো তারা, এবার লক্ষ‍্য চ‍্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা।

চ‍্যাম্পিয়ন্স লিগ থেকে আগেই বিদায় নিয়েছে রিয়াল। কোপা ডেল রে’তেও শিরোপা জিততে না পারায় তাদের সম্ভাবনা বেঁচে আছে কেবল লা লিগায়। সেখানে বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে দুই নম্বরে তারা। আছে বার্সার সাথে ম্যাচও। মৌসুমের শেষ এল ক্ল্যাসিকো হবে ১১মে, বাংলাদেশ সময় রাত সোয়া ৮টায়।

Tags: ইয়ামালকোপা ডেল রেবার্সেলোনারিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহীদ কন্যার মৃত্যু

Next Post

পিএসএল: একাদশে জায়গা পেতে যাদের সঙ্গে লড়াই করবেন নাহিদ

Next Post
দুই যুবক, একটি বিমানবন্দরে, হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসএল: একাদশে জায়গা পেতে যাদের সঙ্গে লড়াই করবেন নাহিদ

রিয়াল মাদ্রিদ কোচ আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে মন্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনালে হেরে রিয়ালে ভবিষ্যৎ নিয়ে যা বললেন আনচেলত্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT