চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সা-অ্যাটলেটিকো ‘সুবিধা পাচ্ছে’ জানাল বেজায় অখুশি রিয়াল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:20 অপরাহ্ন 02, সেপ্টেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
রেফারি ও এমবাপে ফুটবল ম্যাচে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রেফারির সিদ্ধান্তে রিয়াল মাদ্রিদের গোল বাতিল

একই ম্যাচে ভিএআরে তিন গোল বাতিলের রেফারির সিদ্ধান্তে অসন্তুষ্ট রিয়াল মাদ্রিদ। তাদের মতে, প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ ঠিকই ভিএআর দ্বারা উপকৃত হচ্ছে।

গত শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে মায়োর্কার বিপক্ষে ২-১ গোলে জিতেছে লস ব্লাঙ্কোস দল। কাইলিয়ান এমবাপের দুটি গোল অফসাইডে বাতিল হয়ে গিয়েছিল সেদিন, সাথে আরদা গুলেরের একটি প্রচেষ্টা হ্যান্ডবলের জন্য বাতিল হয়। ম্যাচের ৫৭তম মিনিটে গুলেরের গোলটি বাতিল করার সিদ্ধান্ত রিয়ালকে উদ্বিগ্ন করে তুলেছিল।

স্পেনের রেফারি সংস্থা সিটিএ গত মৌসুমে রিয়াল মাদ্রিদের কাছে ঘনঘন সমালোচনার মুখে পড়েছিল। এ গ্রীষ্মে আম্পায়ারিং উন্নত করার প্রচেষ্টায় কাঠামো পুনর্গঠন করেছে সংস্থাটি। যার মধ্যে ছিল সভাপতি পরিবর্তন এবং ভিএআর প্রধানের পরিবর্তন।

মাদ্রিদের গণমাধ্যম জানাচ্ছে, ক্লাবের ভেতর রেফারির সিদ্ধান্ত নিয়ে একটি অস্থির পরিবেশ তৈরি হয়েছে। আশা উত্তেজনা দ্রুতই কমবে এবং পরিস্থিতি অগ্রগতির সাথে ক্লাবটির অভিযোগও কমে যাবে। কিন্তু স্প্যানিশ জায়ান্টরা সিটিএ সংস্থার সাথে কোনরকম আলোচনায় বসতে রাজি নয়।

গত এবং নতুন মৌসুমের শুরু মিলিয়ে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে মাদ্রিদই ভিএআর দ্বারা সর্বাধিক গোল বাতিলের মুখে পড়েছে। মাদ্রিদ লিগে ৪১ ম্যাচে মধ্যে ১৯ ম্যাচে ভিএআরের অধীনে সিদ্ধান্তের মুখে পড়েছে, যার মধ্যে ৯ গোল বাতিল করা হয়েছে।

লস ব্লাঙ্কোসদের পরে আছে আরেক স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল, যাদের ৭টি গোল বাতিল হয়েছে। প্রিমিয়ার লিগের বোর্নমাউথ, ফরাসি ক্লাব রেনেঁ এবং ইতালির দ্বিতীয় স্তরের ক্লাব ভেনেজিয়ারও এই তালিকায় নাম আছে।

রিয়ালের দাবি, খেলা চলাকালীন সময় হঠাৎ ভিএআরের সিদ্ধান্ত নেয়া একটি ভুল। গোল বাতিলের বিষয়ে রেফারিকে ভুল বলেও দাবি করছে তারা। ভিএআরকে মাদ্রিদ নিজেদের জন্য কলঙ্কজনক বর্ণনা করেছে। মাদ্রিদের মতে ভিএআরের কারণে বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ সুবিধা ভোগ করেছে।

Tags: অ্যাটলেটিকো মাদ্রিদবার্সেলোনারিয়াল মাদ্রিদরেফারিলিড স্পোর্টস
Previous Post

জুলাই-আগস্ট রপ্তানি আয়ে ১০.৬১ শতাংশ প্রবৃদ্ধি

Next Post

প্রধান উপদেষ্টার সাথে সাত রাজনৈতিক দলের বৈঠক শুরু

Next Post
প্রধান উপদেষ্টার সাথে সাত রাজনৈতিক দলের বৈঠক শুরু. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার সাথে সাত রাজনৈতিক দলের বৈঠক শুরু

12.50 কেজি গ্যাসের লিকুইড গ্যাস সিলিন্ডার ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

এলপি গ্যাস ও অটোগ্যাসের দাম কমছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT